কাসাসুল কুরআন-৬ $৭১ ইতোপূর্বে বিভিন্ন এতিহাসিক বর্ণনার আলোকে এ কথা স্পষ্ট করা হয়েছে যে, বনি ইসরাইল তাদের এশী কিতাবগুলোতে বারংবার বিকৃতি সাধন করেছে। তারা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য সর্বধরনের রদ-বদল করেছে । তারই ধারাবাহিকতায় হযরত দাউদ ও সুলাইমান আ.-এর ক্ষেত্রে তাদের দুঃসাহস এতটাই প্রকট হয়েছে যে, তারা তাদের নবুয়ত ও রিসালাতকে পর্যন্ত অস্বীকার করেছে । তাদের ওপর নানা রকমের অপবাদ ও অর্থহীন মিথ্যাচার নিক্ষেপ করেছে । তাদের সেসকল অবাস্তর অপলাপের একটি হলো, তারা হযরত সুলাইমান সম্পর্কে বলেছে যে, তিনি জাদু জানতেন । আর সে জোরেই তিনি ‘কিং সুলাইমান' হতে পেরেছিলেন । এর মাধ্যমে তিনি মানব- দানব, জিন-দৈত্য, পশু-পাখি; সবকিছুকেই বশীভূত করে রেখেছিলেন । পবিত্র কুরআন তার দায়িত্ব পালন করে বনি ইসরাইলের আরোপিত অপবাদ দালিলিকভাবে খণ্ডন করেছে এবং হযরত সুলাইমান আ.-এর নবীসুলভ শ্ৰেষ্ঠত্বকে ফুটিয়ে তুলেছে । কুরআন এ কথা স্পষ্ট করেছে যে, হযরত সুলাইমান আ.-এর শুভ্র জামা জাদুর কালিমা থেকে পবিত্র । আসল ইতিহাস হলো, হযরত সুলাইমান আ.-এর যুগে বনি ইসরাইলকে বিভ্রান্ত করার জন্য শয়তান কিছু (মানব ও জিন)-কে যাদু শেখায় । রীতিমতো এটিকে বিন্যস্ত আকারে পেশ করে । তখন বনি ইসরাইলিরা আল্লাহর কিতাব (তাওরাত ও যাবুর)-কে ছেড়ে দিয়ে এটিকেই খোদায়ি কানুন মনে করে তার চর্চায় নিমগ্ন হয়ে পড়ে । যাদুচর্চাতেই কেন্দ্রীভূত হয়ে পড়ে তাদের তাবৎ মনোযোগ । যখন বনি ইসরাইলের মুষ্টিমেয় হকপস্থী তাদেরকে বুঝায় যে, তোমরা যা করছো তা গোমরাহি ও কুফরি ছাড়া কিছু নয় । তোমরা এর থেকে ফিরে এসো । তখন শয়তানের কুমস্ত্রণায় তারা এর উত্তরে বলে যে, এটি সুলাইমানের শেখানো বিদ্যা । এর বলেই সুলাইমান এত বড় রাজত্বের অধিপতি হতে পেরেছিলেন । তারা তাদের গোমরাহির ঢাল হিসেবে হযরত সুলাইমানকে ব্যবহার করতে থাকে । অথচ আদতে তা মিথ্যা অপবাদ ছাড়া অন্য কিছু নয় । সুদ্দি বলেন, হযরত সুলাইমান আ. বেঁচে থাকতেই বনি ইসরাইলিরা ওই গুমরাহি শুরু করে দিয়েছিলো । তাদের মধ্যে এ কথা খুব চাউর হয়ে গিয়েছিলো যে, 'জিনেরা' ইলমে গায়ব জানে । যখন হযরত সুলাইমান আ. এর সংবাদ পান, তখন তিনি শয়তানদের ওই সকল লিখিত পুথি সংগ্রহ করে তার সিংহাসনের নিচে মাটিচাপা দিয়েছিলেন । যাতে কোনো মানুষ বা জিন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।