হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ৭০ ইসলামি রেওয়ায়েতকে পবিত্র রাখার কাজ করে গেছেন । এক্ষেত্রে তারা কেবল সেসব বর্ণনাকেই ছাড় দিয়েছেন, যেগুলোর ভাষ্যের সমর্থনে পবিত্র কুরআন অথবা সহিহ হাদিসের সাক্ষ্য পাওয়া যায় । হযরত সুলাইমানের চিঠির বিস্ময়কর ক্ষমতা সাহিত্য বিশেষজ্ঞগণ বলেন, হযরত সুলাইমান আ. সাবার স্মাজ্ঞীকে ইসলামের আহবান জানিয়ে যে পত্রটি পাঠিয়েছিলেন, সেটি পৃথিবীর অদ্যাবধি পর্যন্ত প্রেরিত সকল চিঠির মধ্যে সেরা । আজ পর্যন্ত এটির কোনো নজির পাওয়া যায় নি । কেবল সুধারণার বশবর্তী হয়ে এ দাবি করা হয় নি; বরং এর পেছনে দলিলও রয়েছে । তা হলো, এতটা গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে এত সংক্ষিপ্ত অথচ উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে খুবই স্পষ্ট, সাহিত্য-অলঙ্কারের ক্ষেত্রে খুবই উচ্চমান সম্পন্ন, বর্ণনাভঙ্গি ও বাচনশৈলীর বিচারে অত্যন্ত সূক্মাতিসূক্্ম ও সুমিষ্ট, যথেষ্ট ব্যক্তিত্বপূর্ণ ও গান্তীর্যময়, মোটকথা, সামষ্টিক গুণাবলিসমৃদ্ধ এমন আরেকটি চিঠি ইতিহাসের দ্বিতীয় কোনো মহান ব্যক্তির জীবনচরিতে খুঁজে পাওয়া যায় না । সংক্ষিপ্তাকারে আল্লাহ তাআলার প্রভুত্ব, শ্রষ্টাত্ ও আধিপত্যের প্রকাশ, নবীসুলভ সত্যবার্তার ঘোষণা, রাজকীয় ক্ষমতা ও রাজসিক প্রতিপত্তির প্রদর্শনী এবং নিজের ব্যক্তিত্বের পরিচয় ইত্যাকার অতীব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কতোটা পারঙঈ্গমতার সঙ্গে ব্যক্ত করা যায়; তার একমাত্র উদাহরণ এই চিঠি । যেনো এখানে বিন্দুতে গোটা সিন্ধুকে ভরে দেয়া হয়েছে । চিঠির বিষয়বস্তু পড়ে দেখুন আর এরপর উপরিউক্ত বৈশিষ্ট্যাবলির সঙ্গে তুলনা করে দেখুন, আপনিও স্বীকার করতে বাধ্য হবেন যে, শব্দ ও অর্থের মেলবন্ধনে এই চিঠি একটি জীবস্ত মুজেযা ছাড়া অন্য কিছু নয় । GA GES SiO se BGS Md ps Se 2 ‘সেই পত্রটি সুলাইমানের পক্ষ থেকে এবং তা এই : অসীম দাতা, পরম দয়ালু আল্লাহর নামে শুরু; আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও ৷' www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।