বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৪ ৬৯ সদিচ্ছার উপকারিতা, অর্থের স্পষ্টতা ও ভাষার-অলঙ্কারের সাহিত্যমান উত্তীর্ণতার বিচারে অনেক উন্নত ও বলিষ্ঠ কাসাসুল কুরআনে বিভিন্ন ঘটনার বিশ্রেষণকালে বারংবার বলা হচ্ছে যে, অমুক রেওয়ায়েত সহিহ আর অমুক বর্ণনাটি ইসরাইলি । এখানে ইসরাইলি বলতে কী উদ্দেশ্য তা স্পষ্ট করা দরকার । বনি ইসরাইলের রেওয়ায়েতগুলোর সিংহভাগ উৎস হলো তাওরাত । ইবরানি ভাষায় ‘তাওরাত' শব্দের অর্থ ‘শরিয়ত' । এ কারণে সেটির সাধারণ প্রয়োগ ‘সিফরে তাকউন' (জন্ববৃত্তাস্ত), ‘সিফরে খুরুজ', 'সিফরে আহবার', ‘সিফরে আদদ'’, ‘সিফরে ইসতিসনা'-এর ওপর হয়ে থাকে । তাওরাতের বাইরে দ্বিতীয় উৎস হলো, ‘নবিইম' । এটি ইবরানি ভাষার ব্যাকরণ অনুযায়ী ‘নবী' শব্দের বহুবচন । ইবরানি ভাষায় একবচনের শেষে ও ৪ যোগ করে বহুবচন সৃষ্টি হয়। এটি হলো, বনি ইসরাইলের বিভিন্ন নবীদের নসিহত, শোকগাথা, বনি ইসরাইলের কথাসাহিত্য ও সংক্ষিপ্ত ইতিহাসের ভাণ্ডার । তার মধ্যে 'সিফরে ইউশা', ‘সিফরুল কুযাত’, ‘সিফরে স্যামুয়েল', ‘সিফরে আইয়্যাম' ও ‘সিফরে মুলুক’ বিশেষভাবে উল্লেখযোগ্য । আজকাল ‘নবিইম'-কে তাওরাতেরই অংশ মনে করা হয় । তৃতীয় উৎস হলো, ‘তুরকুম' ৷ আরবি ভাষায় ‘অনুবাদ'-কে বলা হয় । ইহুদি পণ্ডিতগণ তাওরাত ও নবিঈমের আরামি ভাষায় তাফসির করেছেন । এটি সম্পর্কে তাদের দাবি হলো, তারা এই তাফসির বিভিন্ন নবীদের কাছ থেকে শুনেছেন । চতুর্থ উৎস হলো, ‘মাদরাশ' । ইসলামে হাদিসের যে মর্যাদা, ইহুদিদের সমাজে ‘মাদরাশ'-এরও একই মর্যাদা । পঞ্চম উৎস হলো, তালমুদ । এটি হলো বনি ইসরাইলের ফিকাহ । এগুলো ছাড়াও আরো কিছু ঘটনা ও কাহিনি রয়েছে, যেগুলো তাদের সমাজে বক্ষ থেকে বক্ষে স্মৃতিশক্তির মাধ্যমে ধর্মীয় পুথি হিসেবে বর্ণিত হয়ে আসছে । ইহুদি সাহিত্যের উল্লিখিত সবগুলো প্রকারকে এক নামে ‘ইসরাইলিয়্যাত' বলা হয়ে থাকে । যেসকল ইহুদি পণ্ডিত পরবর্তীকালে মুসলমান হয়ে ছিলেন; তাদের মাধ্যমে ইসরাইলিয়্যাতের উল্লেখযোগ্য একটি অংশ মুসলমানদের লধ্যে চচিত হয়ে প্ৰসিদ্ধি লাভ করেছে । এ কারণে মুহাককিক উলামায়ে ‘করাম সর্বযুগেই সেগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং সেগুলো থেকে তাফসিরে ইবনে কাসির : ৩/৩৬৫ ,৩৬৬ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।