(contents হযরত সুলাইমান আলাইহিস সালাম $৬৮ তাফসিরের কিতাবসমূহে বর্ণিত রয়েছে যে, ইসলাম গ্রহণের পর হযরত সুলাইমান আ. সাবার সমাজ্ঞী বিলকিসকে বিয়ে করেন এবং তাকে নিজ দেশে যাওয়ার অনুমতি প্রদান করেন । হযরত সুলাইমান আ. মাঝে-মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করতেন ।* যদিও পবিত্র কুরআন ও হাদিসের সহিহ কিতাবসমূহে এ সম্পর্কে ইতিবাচক বা নেতিবাচক কোনো ঘটনার উল্লেখ নেই । ইসরাইলি বর্ণনা বিলকিস, সাবার সম্বাজ্ঞী ও হযরত সুলাইমান আ.-এর উল্লিখিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত বিশদ বিবরণ ছাড়াও আরো কিছু বিস্ময়কর ও বিরল কথাবার্তা সিরাতের বিভিন্ন কিতাবে পাওয়া যায় । যা আদ্যোপাস্ত ইসরাইলি বর্ণনা ও ইহুদিদের উদ্ভট সাহিত্য হতে সংগৃহীত । সেগুলো সম্পর্কে ইবনে কাসির রহ. তার তাফসিরে যে মন্তব্য করেছেন, তার সারনির্যাস নিয়ে তুলে ধরা হন্তে ‘এ সম্পর্কে ইবনে আব্বাস রা. থেকে একটি বিস্ময়কর রেওয়ায়েত বর্ণিত রয়েছে । যা ইবনুস সায়িবের উদ্ধৃতিতে আবু বকর ইবনে আবি শায়বা বর্ণনা করেছেন । রেওয়ায়েতটি সম্পর্কে ইবনে আবি শায়বা বলেছেন, এটি খুবই চিত্তাকৰ্ষক ঘটনা । কিন্তু আমি বলবো, ইবনে আবি শায়বার ওই মন্তব্য করা ঠিক হয় নি । উল্লিখিত রেওয়ায়েতটি নিঃসন্দেহে পরিত্যাজ্য । এটি বর্ণনা আব্বাস রা.-এর দিকে সনদের সূত্র যুক্ত করেছেন । যুক্তিও এ কথা বলে যে, এ জাতীয় বর্ণনা প্রকৃতপক্ষে আহলে কিতাবদের সাহিত্য থেকে সংগৃহীত । ঘটনার বিবরণের প্রকৃতিই বলে দেয় যে, এটি কা'ব আহবার ও ওয়াহাব ইবনে মুনাবিবিহ বনি ইসরাইলের যেসব ঘটনা তাদের গ্রস্থাবলি থেকে নকল করে এই উম্মতকে শুনাতেন, তার অনুরূপ । মহান আল্লাহ তাদের সঙ্গে ক্ষমার আচরণ করুন । কেননা, তাদের কেচ্ছা-কাহিনিতে অবাক করা, বিরল ও পরিত্যাজ্য কথা বার্তা রয়েছে । সেখানে রয়েছে সত্য-মিথ্যার সংমিশ্রণ । তার পূর্ণ বিকৃত, আধা বিকৃত ও স্বল্প বিকৃত, সবধরনের ঘটনাই নকল করতেন । অথচ মহান আল্লাহ আমাদেরকে এ ধরনের অবাস্তর ও অনথক প্যাচাল থেকে সন্দেহাতীতভাবে অমুখাপেক্ষী ও পরোয়াহীন করেছেন। আমাদেরকে এমন ইলম (কুরআন) দান করেছেন, যা ঘটনার সত্যতা, * তারিখে ইবনে কাসির : ২/২৪ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।