কাসাসূল কুরআন-৬ ৬৩ আজ সেটি হয়ে গেছে আমার দরবারের সোন্দর্য । আবার এখানেও তার অবয়ব ও কাঠামোর পরিবর্তন তোমাকে তার অস্থায়িত্বের শিক্ষা দিচ্ছে । হযরত সুলাইমান আ.-এর ইচ্ছের সমর্থন হয় এ থেকে যে, তিনি সমাজ্ঞীর সিংহাসন তার দরবারে উঠিয়ে এনে তা পরিবর্তন করার নির্দেশ দেয়ার সময় বলেছিলেন SEI DMO Hi ES ‘দেখবো সে সঠিক বুঝতে পারে, না সে তাদের অন্তর্ভুক্ত, যাদের দিশা নেই?' এই দৃষ্টিকোণ থেকে এখানে ‘হেদায়েত’ দ্বারা খাস ইসলামে হেদায়েত উদ্দেশ্য । প্রতিটি বিষয়ের মূল বাস্তবতার খোঁজ পাওয়াটা এখানে উদ্দেশ্য নয়। উল্লিখিত বৰ্ণনাশৈলীর আলোকে হযরত সুলাইমান আ. সাবার স্মাজ্ঞীর ওপর এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে, তার ক্ষমতা ও প্রতিপত্তি শুধু রাজকীয় ক্ষমতা ও কর্তাসুলভ শক্তিমত্তার কারণে নয়, বরং তার পৃষ্ঠপোষকতায় মহান আল্লাহর সেই শক্তি কাজ করছে, যা অপরাপর যে কোনো রাজা-বাদশাহর পরাক্রমশালী ক্ষমতা থেকে অনেক উর্ধে্ব নবীসুলভ সম্মান ও প্রতিপত্তির সঙ্গে ‘এশী নিদর্শন'-এর নামের সঙ্গে সম্পৃক্ত । সঙ্গে সঙ্গে তিনি দাওয়াত ও তাবলিগের উল্লিখিত বিশেষ পদ্ধতির মাধ্যমেও স্পষ্ট করে দিয়েছেন যে, সাবা সমাজের লোকেরা যে সূর্যের পূজা করে থাকে, তা মৌলিকভাবে স্থায়ীকে ছেড়ে মুখাপেক্ষীর, সৃষ্টাকে ছেড়ে সৃষ্টির উপাসনা । যা নিতাস্তই বিভ্রান্তি ও গুমরাহির পথ । সিরাতে মুসতাকিম হলো, মূলসত্তা একক আল্লাহকেই তাবৎ উপকারিতা, কল্যাণ ও ক্ষতি, অকল্যাণের মালিক বিশ্বাস করতে হবে । শুধু তারই উপাসনা করতে হবে । কিন্তু সাবা জাতি যেহেতু কয়েক শতাব্দী ধরে গায়রুল্লাহর উপাসনায় বিশ্বাসী ছিলো । এ কারণে সাবার সম্বাজ্ঞী উল্লিখিত সূক্ষ্ম দলিল বুঝতে ব্যর্থ হন । তার বিচার-বুদ্ধি বাস্তবতার গভীরে পৌছতে পারে নি । যার কারণে ‘সিংহাসন'-এর পূর্ণ ঘটনা থেকে তিনি এ ফল বের করেন যে, সুলাইমান আ. এই বিস্ময়কর পদ্ধতির মাধ্যমে তার শক্তি ও প্রতাপের প্রদর্শনী করে আমাকে তার অনুগত ও আজ্ঞাবহ হওয়ার জন্য প্রভাবিত করতে চেয়েছেন । সেই ভাবনা থেকেই সাবার স্মাজ্ঞী এ উত্তর দিয়েছেন যে, “আপনি যদি এই বিস্ময়কর প্রদর্শনী নাও করতেন, তারপরও আমি পূর্ব থেকেই আপনার ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।