হযরত সুলাইমান আলাইহিস সালাম ৬২ পদ্ধতি অবলম্বন করেন, যার কথা কুরআন উল্লেখ করেছে । যখন তিনি নিশ্চিত হলেন যে, প্রকৃতপক্ষে রাজা সুলাইমানের রাজসিক শক্তি ও পরাক্রমশালী ক্ষমতা অন্য যেকোনো বাদশাহর চেয়ে অনেক বেশি, তখন রানি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে, সুলাইমানের সঙ্গে লড়তে চাই সমীচীন হবে না । তার আনুগত্য ও বশ্যতা স্বীকারেই আমাদের কল্যাণ । এ কারণে তিনি শামদেশের উদ্দেশে রওয়ানা হন । হযরত সুলাইমান আ. যখন সংবাদ পেলেন যে, সাবার স্মাজ্ঞী তার খেদমতে হাজির হওয়ার জন্য যাত্রা শুরু করেছে তখন ভাবলেন, এমন কোনো সৃক্ম পদ্ধতি অবলম্বন করা দরকার, যার দ্বারা সাবার সমাজ্ঞী নিজ থেকেই এ স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য হবে যে, সূর্যপূজা নিঃসন্দেহে ভ্রষ্টতামূলক । কাজেই একক আল্লাহর ইবাদত করাটাই হবে একমাত্র সহজ ও সরল পথ । সাবা জাতির ধর্ম ছিলো সূর্যপূজা । তারা এ দর্শনের প্রবক্তা ছিলো যে, গোটা জগতের কল্যাণ-অকল্যাণের শক্তি ও ক্ষমতা নক্ষত্রপুঞ্জের হাতে । আর যেহেতু সূর্য হলো সেগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং তার প্রভাব গোটা জগতের ওপর, এ কারণে একমাত্র সূর্যই উপাসনার যোগ্য । হযরত সুলাইমান আ. এ কারণে সমাজ্ঞীকে জানাতে চেয়েছিলেন যে, জগতের ছোট-বড় সবকিছুর ওপর একমাত্র একজনেরই কর্তৃত্ব । আর তিনি হলেন, মহান আল্লাহ । সূর্য, চন্দ্র, নক্ষত্ৰ ও তারকারাজি; এসবই হলো তার সৃষ্টি । এগুলো হলো তার কুদরতের নিদর্শন । কাজেই একজন মানুষের জন্য সবচেয়ে বড় মাথা নত করা । কেননা, এই নিদর্শনগুলো মূলসত্তার অস্তিত্বের ঘোষক । এগুলো নিজেই মহান উপাস্যের জন্য দলিল । এগুলো নিজেই পরিবর্তনশীল । এগুলোতে পরিবর্তন, পরিবর্ধন, অস্তিত্ব, বিনাশ; সবকিছুই হতে পারে। পক্ষান্তরে স্রষ্টার সত্তা এসবের উর্ধ্বে । এ কথা ভেবে তিনি সাবার সমাজ্ঞীর সিংহাসন ইয়ামান থেকে উঠিয়ে আনতে বললেন । যাতে তিনি তার নিকট একটি উদাহরণ দিয়ে তাকে বলতে পারেন এবং তার কাছে এই বিষয় স্পষ্ট করতে পারেন যে, দেখো, এটি হলো আমার দাবির দলিল । এটি তোমার রাজসিংহাসন ৷ চিন্তা করে দেখো, এটি তোমার রাজত্ব ও ক্ষমতার প্রকাশস্থল ৷ এজন্যই এটিকে ‘রাজসিংহাসন' বলা হয় । কিন্তু যখনই তুমি তোমার দেশের বাইরে চলে এলে, তখন তোমার রাজত্বের প্রকাশস্থলও মৌলিকত্বশূন্য হয়ে গেছে । গতকাল যেটি ছিলো তোমার ক্ষমতার প্রকাশ; www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।