কাসাসুল কুরআন-৬ ৪ ৫৯ আল্লাহর দান । যিনি উল্লিখিত ঘটনাটি ঘটিয়ে দেখিয়েছেন । আর বাস্তবতা হলো, ৮ £13 4) £425 5% 45} 4 (০১ ৬5 [এটি মহান আল্লাহর দান, যা তিনি যাকে ইচ্ছে দান করেন । আর আল্লাহ মহান দানের অধিকারী |] সাবার সমাজ্ঞীর ইসলামগ্রহণ হযরত সুলাইমান আ. ও সাবার স্মাজ্ঞীর ঘটনা এখানে এসে শেষ হয়েছে যে, হযরত সুলাইমান আ.-এর নবীসুলভ সম্মান ও প্রতিপত্তি দেখে সাবার সম্বাজ্ঞী ইসলাম গ্রহণ করেন । তিনি স্বীকারোক্তি দেন_ sly lh ‘আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলাম ৷' এই ঘটনায় এটাই ছিলো হযরত সুলাইমান আ.-এর একমাত্র লক্ষ্য, যার প্রকাশ তিনি করেছিলেন তার প্রথম চিঠিতেই । যদিও স্মাজ্ঞী তখন তার উদ্দেশ্যের কথা বুঝতে সক্ষম হননি । সাধারণ মুফাসসিরগণ একটি প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছেন, তা হলো, যদিও তার উদ্দেশ্য পূরণের জন্য হযরত সুলাইমান আ. কর্তৃক সমাজ্ঞীকে নিজের দরবারে ডেকে পাঠানোর ব্যাপারটি যথাযথ, কিন্তু এভাবে সিংহাসন তার উদ্দেশ্যের কী সম্পর্ক? মুফাসসিরগণ নিজেরাই ওই প্রশ্নের এ উত্তর দিয়েছেন যে, এর দ্বারা সাবার স্মাজ্ঞীর ওপর একটি প্রভাব ফেলতে চেয়েছেন । তা হলো, স্ম্বাজ্ঞীর মনে যেনো এ বিশ্বাস সৃষ্টি হয় যে, হযরত সুলাইমান আ. তাকে ডেকে পাঠানোর পেছনে কোনো পার্থিব লোভ-লালসা কিংবা সম্পদ ও এশ্বর্যে সংযোজনের অভিপ্রায় ছিলো না । বরং তাঁর উদ্দেশ্য ছিলো এর চেয়ে আরো অনেক উ্ধে্বের । দ্বিতীয়ত, তিনি চেয়েছেন যেনো সম্াজ্ঞী এ কথা বুঝতে সমর্থ হন যে, এই দুটি ঘটনা ছিলো রাজসিক ক্ষমতা ও প্রতিপত্তিসুলভ শক্তিমত্তার প্রকাশের চেয়ে আরো অনেক উধর্ব উঠে হযরত সুলাইমান আ.-এর নবীসুলভ সততার নিদর্শন । এ কারণেই মুফাসসিরগণ সাবার স্মাজ্ঞীর এই মন্তব্য ০-4০১ 5;-এ ইসলাম শব্দের অর্থ নিয়েছেন, ঈমান । অর্থাৎ সত্যিকার অর্থেই সাবার স্মাজ্ঞী ইসলাম গ্রহণ করেছিলেন । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।