বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম ৫৮ স্মাজ্ঞীর চিঠি নিয়ে সম্বাজ্ঞীর আগেই রওয়ানা হয়েছিলেন, তাহলে প্রশ্ন উঠবে যে, এ ধরনের কোনো কথা যেভাবে কুরআনে নেই, তদ্রুপ ইসরাইলি সাহিত্যের কোথাও এ তথ্য পাওয়া যায় না যে, সমাজ্ঞীর আগমনের পূর্বেই তার উপঢৌকনের সিংহাসন হযরত সুলাইমানের দরবারে পৌছে গিয়েছিলো । কাজেই আপনার আন্দাজের তীর জায়গামতো বসে নি। কাজেই সঠিক ও প্ৰণিধানযোগ্য অভিমত এটাই যে, ওই লোকটির নাম আসিফ বা অন্য যা-ই হোক না কেনো; প্রকৃতপক্ষে তিনি ছিলেন হযরত সুলাইমানের সাহাবি ও খুব ঘনিষ্ঠ আস্থাভাজন সহচর । যেভাবে হযরত সিদ্দিকে আকবার রা. ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একাস্ত ঘনিষ্ঠ সহচর, তেমনি ওই লোকটিও ছিলেন হযরত সুলাইমানের একাস্ত কাছের আস্থাভাজন ব্যক্তিত্ব । তার সাহচর্যে ধন্য হয়ে তিনি তাওরাত, যাবুরসহ আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কিত বিভিন্ন নিগূঢ় জ্ঞান ও রহস্যের গভীর জ্ঞানী হতে পেরেছিলেন। এ কারণেই যখন অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী জনৈক দৈত্য-জিন সাবার সিংহাসন এনে দেয়ার দাবি করলো, যদিও উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে তার বেধে দেওয়া সময় যথেষ্ট ছিলো, কিন্তু হযরত সুলাইমানের হৃদয়ে এ বাসনা ছিলো যে, উল্লিখিত বিশেষ পদক্ষেপটি কোনো দৈত্য-জিনের মাধ্যমে নিষ্পন্ন না হয়ে আল্লাহর কোনো বিশেষ বান্দার হাতে সম্পন্ন হওয়া উচিত । যাতে তার নবীসুলভ দৃষ্টিনিক্ষেপের মাধ্যমে সেটি একটি 'মুজেযা' ও 'নিদর্শন' হয়ে সাবার স্মাজ্ঞীর সামনে উপস্থাপিত হয় । আসিফ হযরত সুলাইমানের সেই আন্তরিক বাসনার কথা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজেকে পেশ করলেন এবং সেই দৈত্য-জিনের বেধে দেওয়া সময়ের চেয়েও অনেক অল্প সময়ের ভেতর সেটি উপস্থিত করে দেয়ার অঙ্গীকার করলেন । কেননা, তার বিশ্বাস ছিলো যে, হযরত সুলাইমান আ.-এর বরকতময় দৃষ্টিনিক্ষেপ সেই 'মুজেযা'-কে সত্য করে দেখাবে । আর যেহেতু প্রকৃতপক্ষে মুজেযা হয়ে থাকে খোদ আল্লাহর নিজের কর্ম, যা তিনি কোনো নবীর মাধ্যমে প্রকাশ করে থাকেন (যে বিষয়টি আমরা কাসাসুল কুরআনের প্রথম খণ্ডে উল্লেখ করেছি) তখন হযরত সুলাইমান আ. তার নবুওতের সত্যায়ন ও রিসালাতের শ্রেষ্ঠত্ব প্রকাশের উল্লিখিত নিদৰ্শন দেখতে পেয়ে নিম্নের শব্দে মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন, 4) 2} ১৮1১৯ অর্থাৎ যা কিছু ঘটেছে, তার মধ্যে আমার বা আসিফের কোনো চেষ্টা বা শক্তির দখল নেই । বরং এটি এককভাবে মহান www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।