বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৪ ৫৭ মুফাসসিরগণ এ আলোচনাও তুলেছেন যে, ওই লোকটি কি মানুষ ছিলো না- কি জিনজাতির সদস্য ছিলো । হযরত যাহহাক, কাতাদাহ ও মুজাহিদ রহ.- এর মতে, তিনি ছিলেন একজন মানুষ ওই লোকটি সম্পর্কে তৃতীয় গুরুত্বপূর্ণ মাসআলা হলো, আয়াতের এই অংশ ৩02 £2১১০৮ এ ‘ইলমুল কিতাব’ দ্বারা কী উদ্দেশ্য? ওয়াহাব ইবনে মুনাবিবিহ, মুজাহিদ, মুহাম্মদ ইবনে ইসহাক প্রমুখ বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, লোকটি ‘ইসমে আযম’ জানতো । এর বিপরীতে কয়েকজন আধুনিক লেখকের বক্তব্য হলো, এর দ্বারা হযরত সুলাইমান আ.-এর সরকারি নিবন্ধক ও রাষ্ট্রীয় নথি-পত্র উদ্দেশ্য । অর্থাৎ লোকটি উপঢৌকনের নথি-পত্রের দায়িত্বশীল হওয়ার কারণে তার জানা ছিলো, সেই 'সিংহাসন' রাষ্ট্রীয় কোষাগারের কোন অংশে সংরক্ষিত রয়েছে । আর সাইয়িদ সুলাইমান সাহেব বলেন ‘আরবি পরিভাষায় ‘কিতাব’ শব্দটি প্রায় সময় ‘চিঠি' অর্থে ব্যবহৃত হয় । খোদ এখানেই পবিত্র কুরআন দুটি স্থানে) এই অর্থেও ব্যবহারও করেছে । কাজেই উল্লিখিত আয়াত দ্বারা উদ্দেশ্য হলো, পারিষদদের মধ্য হতে যিনি সাবার স্মাজ্ঞীর চিঠির বিষয়বস্তু সম্পর্কে অবহিত ছিলেন, তিনি জানতেন যে, সে উপঢৌকন হিসেবে নিজের সঙ্গে একটি সিংহাসন এনেছে । সেহেতু সেই পারিষদ লোকটি বললেন, ‘আমি এখনই তা নিয়ে আসছি’ ৷* আমাদের মতে, শেষোক্ত দুটি অভিমতই ভুল এবং তা কুরআনের স্পষ্ট বক্তব্যের পরিপন্থী । কারণ হলো, আলোচিত সিংহাসনের ঘটনাটি সাবার স্মাজ্ঞীর হযরত সুলাইমানের দরবারে উপনীত হওয়ার পূর্বেই ঘটেছিলো । তাজ্জবের বিষয় হলো, প্রকৃতিবাদের বক্তব্যে প্রভাবিত হয়ে এত পরিষ্কার ও প্রাপ্জল কথা তিনি কীভাবে এড়িয়ে গেলেন? তদ্রুপ সরকারি নিবন্ধক ও রাষ্ট্রীয় নথিপত্রের সঙ্গেও এই ঘটনার কোনো সম্পর্ক নেই । কেননা, এখন পর্যন্ত তো স্মাজ্ঞী ও তার সঙ্গীবৃন্দ এবং তাদের উপঢৌকন হযরত সুলাইমান আ.-এর দরবারে পৌঁছে নি । আর যদি এ কথা স্বীকারও করে নেয়া হয় যে, সমাজ্ঞীর আগমনের সংবাদ হযরত সুলাইমান আ. ওহির মাধ্যমে পান নি, বরং তিনি হুদহুদ বা সাবার সম্বাজ্জীর কোনো প্রতিনিধির মাধ্যমে পেয়েছেন; যিনি * প্রাগুক্ত * আরদুল কুরআন : ১/২৭০ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।