বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম * ৫৬ বিজ্ঞান উদ্ঘাটন করতে সক্ষম নয় । আর সিংহাসনের ঘটনাটি যেহেতু পরিষ্কার নস-এর মাধ্যমে প্রমাণিত; কাজেই তার প্রামাণিকতা যেমন অকাট্য, তেমনি তার ভাষ্যও অকাট্য । পক্ষান্তরে যারা এ ব্যাখ্যা করেছেন, এখানে এব] 54 ০৮ দ্বারা উদ্দেশ্য হলো, ওই ব্যক্তির কাছে সুলাইমানি সামাজ্যের মানচিত্র থাকতো । কাজেই তার জানা ছিলো, এই সিংহাসনটি হযরত সুলাইমানের কোনো রাজভাণ্ডারে সংরক্ষিত ছিলো। এ ধরনের ব্যাখ্যাকারকদের অপব্যাখ্যা নেহায়েতই ঠুনকো । যার ওপর আমাদের বিপরীতে কোনো মুজেযা ঘটার প্রমাণ বিদ্যমান থাকে তখন তা অস্বীকার করে ও বিনা দলিলে প্রত্যাখ্যান করে কী লাভ! কেননা, যিনি প্রকৃতির বিধান সৃষ্টি করেছেন, তিনি প্রকৃতির কোনো স্বাভাবিক রীতিকে ঘুরিয়ে দেয়ারও শক্তি রাখেন । আমরা এ কথা কেনো স্বীকার করতে পারছি না যে, আল্লাহ তাআলা এ জাতীয় মুজেযাসুলভ কর্মকাণ্ড সম্পাদন করার জন্য প্রকৃতির সাধারণ নিয়মের উধ্বে উঠে ‘প্রকৃতির বিশেষ জরুরি আইন' প্রয়োগ করে থাকেন । ‘মানবজ্ঞান' আজ পৰ্যন্ত ‘প্রকৃতির সেই বিশেষ জরুরি আইন' উদ্ঘাটন করতে সক্ষম হয় নি । এই বিশেষ জরুরি আইন সম্পর্কে একমাত্র তিনি-ই অবগত, যার হাত দিয়ে সেই মুজেযার প্রকাশ ঘটে । বাস্তবতা হলো, ৬৯৬০ ১5৩১ £১5 [আল্লাহ তাআলা যা ইচ্ছে সৃষ্টি করেন এবং তার এই স্বাধীনতা রয়েছে ।!” ০] 6% 2455৩ (আসমানি কিতাবের ইলমধারী) কে ছিলেন? মুফাসসিরগণ বলেন, যে ব্যক্তি সম্পর্কে পবিত্র কুরআন বলেছে যে, তার কাছে কিতাবের ‘ইলম’ ছিলো, তার নাম হলো, আসিফ" ইবনে বারখিয়া । তিনি ছিলেন হযরত সুলাইমানের একাস্ত আস্থাভাজনদের একজন ৷ শীর্ষস্থানীয় মন্ত্রীদের অন্যতম ছিলেন তিনি । হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে এটাই বর্ণিত । কতিপয় মুফাসসির অন্য নামও বলেছেন ।* তবে অধিকাংশ তাফসিরবেত্তার দৃষ্টিতে প্রথম অভিমতটিই অগ্রগণ্য । *, কাসাসুল আম্বিয়া : ৩৯৬ ২ তাফসিরে ইবনে কাসির : ৩/৩৬৪ ও তারিখে ইবনে কাসির : ২/২৩ * প্রাগুক্ত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।