হযরত সুলাইমান আলাইহিস সালাম * ৫৪ এমন বিস্ময়কর কাণ্ড ঘটেছিলো যে, জিনজাতির মধ্য হতে দৈত্যাকৃতির বিশাল একটি জিন এ অঙ্গীকার করেছিলো যে, আপনার আজকের এই রাজদরবার ভাঙার পূর্বেই আমি তা উঠিয়ে আনতে সক্ষম ৷ কিন্তু হযরত সুলাইমানের জনৈক আস্থাভাজন ব্যক্তি বললেন, আমি চোখের পলকেই সেটিকে হাজির করছি । এবং সে সেটিকে তৎক্ষণাৎ হাজির করতে সক্ষমও হয়। হযরত সুলাইমান আ. তখন মহান আল্লাহর এই বিশাল বিস্ময়কর ক্ষমতা অবলোকন করে প্রথমে কৃতজ্ঞতা স্বরূপ এটিকে আল্লাহর অনুগ্রহ হিসেবে স্বীকার করেন এবং এরপর তিনি সিংহাসনের কাঠামোয় পরিবর্তন করার নির্দেশ প্রদান করেন । এত কিছু ঘটে যাওয়ার পর যখন সাবার স্মাজ্ঞীর হযরত সুলাইমান আ.-এর রাজদরবারে উপস্থিত হন এবং সিংহাসন সম্পর্কে তাদের পরস্পরে প্রশ্নোত্তর হয়, ঘটনার এ পর্যায়েও কিন্তু পবিত্র কুরআন সাবার স্মাজ্ঞীর কোনো উপঢৌকনের কথা উল্লেখ করেনি । উল্লিখিত বিবরণের কোথাও আমি আমার পক্ষ থেকে কোনো রূপ ব্যাখ্যার আশ্রয় নিই নি। কোথাও আলোচনাকে আমার ইচ্ছের মোতাবেক করার অভিপ্ৰায়ে ভাঙ্গতে বা গড়তে যাই নি । কাজেই সিংহাসন কেন্দ্রিক ঘটনাটি নিঃসন্দেহে অনেক বড় মুজেযা এবং এটি হযরত সুলাইমান আ.-এর নবুয়ত ও রিসালাতের অনেক বড় নিদর্শন । এর বাইরে যদি কেউ অন্যকোনো অর্থ বা ব্যাখ্যা প্রদান করে, তাহলে তা নিঃসন্দেহে বাতিল । কারণ হলো, সেটিকে তখন পবিত্র কুরআনের পরিষ্কার ও সরল অংশগুলো এড়িয়ে দাড় করাতে হবে, যেমনটি মাওলানা সাইয়িদ সুলাইমান নদবি সাহেব করেছেন অথবা সেটির কয়েকটি শব্দ থেকে ভুল ফায়েদা লুটে গোটা ঘটনার মর্মকে বিকৃত করা হবে । আল্লামা নদবি সাহেব উল্লিখিত আয়াতসমূহের যে ব্যাখ্যা করেছেন তা অধ্যয়ন করার পর যে কোনো চক্ষুম্মান ব্যক্তি এই ইনসাফ করতে সমর্থ হবেন যে, পবিত্র কুরআনের আলোচিত ঘটনার বিষয়বস্তুর সঙ্গে তার সেই ব্যাখ্যার কতটুকু সম্পর্ক রয়েছে? তিনি লিখেছেন ‘আমার মত এই যে, সাবা স্মাজ্ঞী উপঢৌকন হিসেবে হযরত সুলাইমান আ.- এর জন্য তার দেশের কারুশিল্পের একটি নিদর্শন তৈরি করিয়েছিলেন । যেহেতু এটি উপঢৌকন ছিলো, তাই অবশ্যই সমাজ্ঞী তার সঙ্গে করে জিনিসটি নিয়ে এসেছিলেন । এটি উপঢৌকন হওয়ার প্রমাণ হলো, পবিত্র কুরআন সাবার প্রথম প্রতিনিধিদলের সঙ্গে উপঢৌকন থাকার কথা উল্লেখ করেছে । আর ‘নাব্ইমে'ও সাবার উপঢোৌকনের উল্লেখ রয়েছে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।