বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম ৫২ রয়েছে যে, তার নির্দেশে চোখের পলকে সিংহাসনটি সাবার দেশ থেকে হযরত সুলাইমানের দরবারে নিয়ে আসা হয়। সিংহাসনটি সম্পর্কে পবিত্র কুরআনের কয়েকটি বক্তব্য সামনে রাখতে হবে । ১। সাবার সম্বাজ্ঞীর তার প্রতিনিধিদের মাধ্যমে যে উপঢৌকন পাঠিয়ে ছিলো, হযরত সুলাইমান তা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন । বলেছিলেন_ SES 09 5 tit SO OTC HS GET GS IC 55 ‘তোমরা কি ধনসম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন, তা তোমাদের প্রদত্ত বস্তু থেকে উত্তম । বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো । ফিরে যাও তাদের কাছে ৷' [সুরা নামল] ২। যখন হযরত সুলাইমান আ. জানতে পারেন যে, সাবার সমাাজ্ঞীর (তার কাছে আসতে) রওয়ানা হয়েছে তখন তিনি তার পারিষদবর্গকে 0 ’ 2 OE s 0 Sl SIG ‘হে পারিষদবর্গ, ‘তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে?’ ৩ । তখন সর্বপ্রথম এক দৈত্য-জিন বলেছিলেন, আমি আপনার আজকের দরবার শেষ হওয়ার পূর্বেই তা এখানে এনে হাজির করতে পারবো । আমি আমার দাবি প্রমাণিত করতে সক্ষম । কারণ আমি ভীষণ শক্তিশালী । দ্বিতীয়ত, আমি মূল্যবান বস্তুর আমানতের হিফাযত করতে সক্ষম । কখনো এতে খিয়ানত করবো না । ইরশাদ হয়েছে _ ld Hl BG DES C2 2S a ATU 3d G2 Ss hs I ‘জনৈক দৈত্য-জিন বললো, ‘আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বে আমি তা এনে দেবো এবং আমি এ কাজে শক্তিবান, বিশ্বত্ত ৷' 8 । হযরত সুলাইমান আ.-এর জনৈক মন্ত্রী তখন বলেন, আমি আপনার চোখের পলক পড়তেই তা আপনার সম্মুখে এনে হাজির করতে পারবো । ইরশাদ হয়েছে _ BHAI NOB AST ‘আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেবো ৷' www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।