বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৪৫১ পরিষ্কার প্রমাণিত হয়, তখন কতিপয় প্রকৃতিবাদী বুদ্ধিজীবীর প্রমাণহীন অস্বীকারের ডামাঢোলে প্রভাবিত হয়ে এবং ওই শ্রেণির লোকদের পক্ষ থেকে একটি প্রতিষ্ঠিত সত্যকে নিজেদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে পর্দাবৃত করার অপচেষ্টাকে মেনে নিয়ে সাইয়িদ সুলাইমান সাহেব কেনো এমন ব্যাখ্যার আশ্রয় নিলেন, যা পবিত্র কুরআনের সুস্পষ্ট উদ্দেশ্যের পরিপস্থী? উপরস্ত কোনো ঘটনা যদি তাওরাত বা ইসরাইলি রেওয়ায়েতে পাওয়া যায়, তাহলে সেখানে ওই ঘটনার পাওয়া যাওয়াটা তার ভুল বা বানোয়াট হওয়ার প্রমাণ হতে পারে না । বরং যদি পবিত্র কুরআন বা বিশুদ্ধ হাদিস দলিল সহকারে সেটিকে বানোয়াট প্রতিপন্ন করে অথবা কুরআন ও হাদিসের আলোকিত মূলনীতি ও স্বীকৃত ঘোষণার বিপরীতে তাওরাত বা ইসরাইলি রেওয়ায়েত কোনো ঘটনা বর্ণনা করে অথবা এমন কোনো বিবরণ নকল করে যা কুরআন- হাদিসে নেই এবং যুক্তি ও প্রজ্ঞার নিরিখে সেটিকে অবাস্তর ও বানোয়াট মনে হয়, তাহলে নিঃসন্দেহে এ জাতীয় সমস্ত ইসরাইলি রেওয়ায়াত প্রত্যাখ্যাত হবে । কিন্তু একটি ঘটনা পবিত্র কুরআন বা হাদিসে রাসুলে স্পষ্ট বিদ্যমান থাকে আর তাওরাত বা ইসরাইলি সাহিত্যও অনুরূপ ঘটনা উল্লেখ করেছে, অভিহিত করে পবিত্র কুরআনের পরিষ্কার ও সুস্পষ্ট ব্যাখ্যায় বিকৃতি ও দুর্বল ব্যাখ্যার আশ্রয় নেওয়া কোনোভাবে জায়েয হতে পারে না । বরং এক্ষেত্রে ইসরাইলি সাহিত্যে বর্ণিত ঘটনাকে কুরআন ও হাদিসে বিবৃত ঘটনার সমর্থনে পেশ করার পূর্ণ অনুমতি রয়েছে । কতিপয় মুফাসসির বলেন, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত আছে যে, হুদহুদ (পাখিটি) ছিলো হযরত সুলাইমান আ.-এর পক্ষ থেকে পানি খৌজার গোয়েন্দা । কোথাও যদি মাটির নিচে পানি থাকতো আর সৈন্যবাহিনীর পানির প্রয়োজন পড়তো, তখন হুদহুদ এসে জানিয়ে দিতো যে, এখানে এতটুকু গভীরে পানি রয়েছে। তখন হযরত সুলাইমান জিনদেরকে দিয়ে সেখানে খনন করে পানি উত্তোলন করাতেন ৷ সাবার স্মাজ্ঞীর রাজসিংহাসন আমরা হুদহুদ পাখির বয়ানে সাবার স্মাজ্ঞীর সিংহাসনের বিবরণ জেনেছি । এবং এক্ষেত্রে হযরত সুলাইমান আ.-এর মুজেযার কথাও কুরআনে বর্ণিত ". তারিখে ইবনে কাসির : ২/২১ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।