কাসাসুল কুরআন-৬ * ৪৯ উল্লিখিত বর্ণনাসমূহের মধ্য হতে গবেষকগণ ইউসিফুসের বর্ণনাকে ভুল অভিহিত করেছেন আর বাকি দুটি বর্ণনার সারমর্ম অভিন্ন বলেছেন । কারণ হলো, এই দুটি অঞ্চল ইয়ামানেরই অধিভুক্ত এলাকা । তারা ইঞ্জিলের ভাষ্যকে অধিক শুদ্ধ মনে করে থাকেন । প্রত্বতত্ত্ববিদগণ বলেন, মূল ইয়ামান অঞ্চলের শিলালিপি ও অন্যান্য প্রত্নতত্ত্ব থেকে কোনো মহিলার শাসক হওয়া প্রমাণিত হয় না । তবে উত্তর আরবের ইরাক সংলগ্ন এলাকায় চারজন প্রাচীন মহিলা শাসকের নাম অবশ্য পাওয়া যায় । কাজেই এ সম্ভাবনাই বেশি যে, সাবার স্ধ্বাজ্জীর এই অঞ্চল থেকেই হযরত সুলাইমান আ.-এর খেদমতে উপস্থিত হয়েছিলেন । হুদহুদ পবিত্র কুরআন পরিষ্কার ও স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছে যে, হযরত সুলাইমান আ.-এর পত্রবাহ হুদহুদ ছিলো একটি পাখি । কিন্তু প্রকৃতিবাদ বা ন্যাচারলিজমের দোহাই দিয়ে বর্তমান সময়ের কতিপয় বুদ্ধিজীবী এ ধরনের মুজেযাধর্মী ঘটনার সামনে এসে কপাল কুঁচকে ফেলে । এগ্তলোকে অযৌক্তিক আখ্যা দিয়ে কুরআনের আয়াত পর্যন্ত অস্বীকার করতে উদ্যত হয় । আর যদি ধর্মের ওপর তাদের করুণা জাগে তাহলে এ জাতীয় আয়াতগুলোকে সরাসরি অস্বীকার করে না, তবে অর্থের ক্ষেত্রে বিকৃতির আশ্রয় গ্রহণ করে। এ সময় তারা কুরআনের উদ্দেশ্যের বিপরীতে গিয়ে মনগড়া অপব্যাখ্যা পেশ করে । এখানেও তাই ঘটেছে প্রথমত, তারা পাখির সঙ্গে কথাবার্তা বলাকে অযৌক্তিক প্রতিপন্ন করেছে । এরপর আলোচিত ঘটনা সম্বলিত আয়াতের অর্থ এভাবে দিয়েছে যে, প্রাচীন যুগে মুশরিকদের সমাজে পূজনীয় দেব-দেবীর নামে নিজ সন্তানদের নাম রাখার প্রচলন ছিলো । যেখানে প্রাণীদের নামও থাকতো । সেই ধারাবাহিকতায় উল্লিখিত আয়াতে হুদহুদ বলতে কোনো পাখি উদ্দেশ্য নয় । বরং এখানে হযরত সুলাইমান আ.-এর পত্রবাহক জনৈক মানুষ উদ্দেশ্য । যার নাম ছিলো সম্ভবত হুদহুদ । কিন্তু যখন তাকে এ প্রশ্ন করা হয় যে, পবিত্র কুরআন পরিষ্কার শব্দে এ কথা বলেছে, ;-&)। 14; (সুলাইমান পক্ষীদের খোঁজ-খবর নিলেন) তাহলে হুদহুদকে মানুষ বলা কিভাবে সঠিক হয়? মৌলবি চেরাগ আলি তার এই উত্তর দিয়েছেন যে, এভাবে ,]। শব্দের অর্থ হলো, 'সৈন্য' । অৰ্থাৎ যখন হযরত সুলাইমান সৈন্যবাহিনীর খৌজ-খবর নিলেন । হায় আফসোস, তার বলা এই অর্থের কোনো সনদ নেই । আরবি ভাষার নিয়ম অনুযায়ী এটি প্রত্যাখ্যাত । আর এ কথা সর্বস্বীকৃত যে, ভাষার শাসাসুল কুরআন (৬ষ্ঠ) - ৪ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।