বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ * ৪৭ আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন, তা তোমাদের প্রদত্ত বস্তু থেকে উত্তম । বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো । ফিরে যাও তাদের কাছে । এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসবো, যার মোকাবিলা করার শক্তি তাদের নেই । আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিস্কৃত করবো এবং তারা হবে লাঞ্চিত । সুলাইমান বললেন, হে পারিষদবর্গ, ‘তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? জনৈক দৈত্য-জিন বললো, ‘আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বে আমি তা এনে দেবো এবং আমি এ কাজে শক্তিবান, বিশ্বস্ত । কিতাবের জ্ঞান যার ছিলো, সে বললো, আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেবো । অতঃপর সুলাইমান যখন তা সামনে রক্ষিত দেখলেন, তখন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, না অকৃতজ্ঞতা প্রকাশ করি । যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে, আমার পালনকর্তা অভাবমুক্ত কৃপাশীল । সুলাইমান বললেন, বিলকিসের সামনে তার সিংহাসনের আকার-আকৃতি বদলে দাও, দেখবো সে সঠিক বুঝতে পারে, না সে তাদের অন্তর্ভুক্ত, যাদের দিশা নেই? অতঃপর যখন বিলকিস এসে গেলো, তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এরূপই? সে বললো, মনে হয় এটা সেটাই । আমরা পূর্বেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আতজ্ঞাবহও হয়ে গেছি । আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করতো, সেই তাকে ঈমান থেকে নিবৃত্ত করেছিলো । নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলো । তাকে বলা হলো, এ প্রাসাদে প্রবেশ করো । যখন সে তার প্রতি দৃষ্টিপাত করলো সে ধারণা করলো যে, এটা স্বচ্ছ গভীর জলাশয় । সে তার পায়ের গোছা খুলে ফেললো । সুলাইমান বললো, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ । বিলকিস বললো, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি । আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলাম !' [সুরা আন-নামল : ২০-৪৪] কয়েকটি বিশ্ৰেষণযোগ্য বিষয় হযরত সুলাইমান আ. ও সাবার সম্বাজ্ঞীর উল্লিখিত ঘটনার কয়েকটি বিষয় বিশ্রেষণযোগ্য । বিষয়গুলোর সমাধান হওয়াও জরুরি । নিম্নে আমরা ধারাবাহিকতার সঙ্গে বিষয়গুলো উপস্থাপন করছি _ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।