বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম * ৪৬ Z fas lL 2s to ais, 7 ESAT IS DIG EILEEN ALLS an E al sl 0G BL EG SG pr LLG SDI 21 ‘সুলাইমান পক্ষীদের খোঁজ-খবর নিলেন, অতঃপর বললেন, কি হলো, হুদহুদকে দেখছি না কেন? না-কি সে অনুপস্থিত? আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেবো কিংবা হত্যা করবো অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ । কিছুক্ষণ পরেই হুদহুদ এসে বললো, ‘আপনি যা অবগত নন, আমি তা অবগত হয়েছি । আমি আপনার কাছে 'সাবা' থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি । আমি এক নারীকে সাবাবাসীদের ওপর রাজত্ব করতে দেখেছি । তাকে সবকিছুই দেয়া হয়েছে এবং তার নিকট একটি বিরাট সিংহাসন রয়েছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে । শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলি সুশোভিত করে দিয়েছে । অতঃপর তাদেরকে সৎপথ থেকে নিবৃত্ত করেছে । অতএব তারা সৎপথ পায় না । তারা আল্লাহকে সেজদা করে না কেন, যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো । আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই; তিনি মহা-আরশের মালিক । সুলাইমান বললো, ‘এখন আমি দেখবো তুমি সত্য বলছো, না তুমি মিথ্যাবাদী । তুমি আমার এ পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো । অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো, তারা কী জওয়াব দেয়? বিলকিস বললো, হে পারিষদবর্গ, আমাকে একটি সম্মানিত পত্র দেয়া হয়েছে । সেই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা এই, অসীম দাতা, পরম দয়ালু আল্লাহর নামে শুরু; আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও !' বিলকিস বললো, হে পারিষদবর্গ, আমাকে আমার কাছে পরামর্শ দাও । তোমাদের উপস্থিতি ব্যতিরেকে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না । তারা বললো, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা । এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই । অতএব আপনি ভেবে দেখুন, আমাদেরকে কি আদেশ করবেন । সে বললো, রাজা-বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে, তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্থান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে তারাও এরূপই করবে । আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি; দেখি, প্রেরিত লোকেরা কী জওয়াব আনে । অতঃপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করলো, তখন সুলাইমান বললেন, তোমরা কি ধনসম্পদ দ্বারা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।