বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ৪8 যে, যে কোনো পর্যটকের দৃষ্টিবিভ্রম ঘটতো । মনে করতো, এই আঙ্গিনায় পরিষ্কার পানি প্রবাহিত হচ্ছে । সাবার সমবাজ্ঞীকে বলা হলো, আপনি এই রাজপ্রাসাদে আরাম করুন । সম্বাজ্ঞী যখন রাজপ্রাসাদের সামনে পৌছুলেন, তখন তিনি মনে করলেন, এখানে তো পরিষ্কার পানি প্রবাহিত হচ্ছে । তাই তিনি পানিতে অবতরণের জন্য পায়ের গোড়ালি থেকে কাপড় উপরের দিকে টেনে তুললেন । তখন হযরত সুলাইমান আ. বললেন, এর কোনো প্রয়োজন নেই । এটি পানি নয় । গোটা রাজপ্রাসাদ ও তার সামনের এই ঝকঝকে আঙ্গিনাটি আদ্যোপাস্ত কাচের তৈরি । ঘটনাটি স্মাজ্ঞীর মেধা ও বুদ্ধিমত্তার ওপর গভীর প্রভাব ফেললো ৷ এবার তার চিন্তাশক্তি জাগ্রত হলো যে, আমাকে এখন অবশ্যই বাস্তবতার গভীরে যেতে হবে । তিনি তখন বুঝতে সক্ষম হলেন যে, এতক্ষণ ধরে যা কিছু হচ্ছে এটি প্রতাপশালী মহাসমাটের শক্তির প্রদর্শনী নয়, বরং তিনি এগুলোর মাধ্যমে আমাকে বুঝাতে চাইছেন যে, সুলাইমানের এই অদ্বিতীয় রাজশক্তি ও মুজেযাসুলভ শক্তিমত্তা এমন কোনো সত্তার দান, যিনি শুধু জমিনের-ই মালিক নন, বরং চন্দ্র-সূর্যের ওপরও তার প্রভুত্ব । কাজেই এ সব ঘটনার মাধ্যমে সুলাইমান আমাকে শুধু তার নিজের আনুগত্য ও বশ্যতা স্বীকারের দিকে আহ্বান করছেন না, বরং সেই ‘একক সত্তা-এর অধীনতা ও আনুগত্য স্বীকার করতে আহ্বান করছেন । এটাই তার উদ্দেশ্য । স্মাজ্ঞীর মনে এই ভাবনা উদিত হতেই তিনি হযরত সুলাইমান আ.-এর সামনে দাড়িয়ে একজন অনুতপ্ত ও অনুশোচনা পীড়িত মানুষের মতো মহান আমি গায়রুল্লাহর উপাসনা করার মাধ্যমে আমার নিজের ওপর বড় জুলুম করেছি । কিন্তু এখন আমি সুলাইমানের সঙ্গী হয়ে একক আল্লাহর ওপর ঈমান আনছি । যিনি গোটা বিশ্বজগতের প্রতিপালক ৷' এভাবে ইয়ামানের সাবার সম্বাজ্ঞীর হযরত সুলাইমান আ.-এর বার্তা 94 9}51) (মুসলমান হয়ে আমার কাছে উপস্থিত হও)-এর উদ্দেশ্য উপলবদ্ধি ইসলাম ধর্ম গ্রহণ করেন । কুরআনুর কারিম সাবার স্রাজ্ছীর ঘটনা অলৌকিক সংক্ষেপে উপস্থাপন করেছে যে, ঘটনা বর্ণনা করার পেছনে মূল লক্ষ্য যে ‘নসিহত প্রদান করা', সেটাই স্পষ্ট হয়ে উঠেছে । ঘটনারগুরুত্বপূর্ণ অংশগুলোও উল্লেখ করা হয়েছে । উপরন্তু এটাও জানা গেছে যে, এর আগের আয়াতসমূহে হযরত সুলাইমান আ.-কে পাখির ভাষা বোঝার যে ক্ষমতা দান করার কথা বলা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।