বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ * ৪৩ মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পর হযরত সুলাইমান আ. হুকুম করলেন, তার রাজসিংহাসনের অবয়বে পরিবর্তন আনো । আমি দেখতে চাই, সিংহাসনটি দেখার পর স্মাজ্ঞী তা চিনতে সক্ষম হন না-কি ব্যর্থ হন । কিছুক্ষণ পর সাবার স্মবাজ্ঞীর হযরত সুলাইমান আ.-এর দরবারে উপস্থিত হলেন । দরবারে হাজির হতেই হযরত সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন, তোমার সিংহাসনটি কি এমনই? বুদ্ধিমতী সাবা উত্তর দিলেন, ‘মনে হচ্ছে, এটি সেটিই' । অর্থাৎ সিংহাসনটির কাঠামো ও বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে, এটি আমারই সিংহাসন । তবে আকৃতির পরিবর্তন সেই দৃঢ়তায় সংশয় সৃষ্টি করছে । সুতরাং আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারছি না যে, এটি আমারই সিংহাসন । সাবার স্মাজ্ঞীর এ কথাও বললেন, আপনার অদ্বিতীয় রাজশক্তি ও দোর্দণ্ড ক্ষমতার কথা আমি পূর্ব থেকেই জানি । এ কারণে আমি আপনার বশ্যতা স্বীকার করে খেদমতে হাজির হয়েছি । সিংহাসনের এই বিস্ময়কর ঘটনা আমার সামনে আপনার দোদরণ্ড প্রতাপের জীবস্ত দৃষ্টান্ত পেশ করেছে । যা আমার আনুগত্য ও বশ্যতাকে আরো পোক্ত করেছে। এ কারণে আমি আরেকবার আপনার খেদমতে আপনার প্রতি আমার আনুগত্য ও বিশ্বস্তা স্বীকার করছি । স্মাজ্ঞী বিশ্বাস করেছিলেন যে, ১০.০% 5) (আমরা আজ্ঞাবহ হয়ে গেছি) বলার মাধ্যমে আমি সুলাইমানের নির্দেশ পালন করেছি, তার উদ্দেশ্য পূরণ করেছি । অথচ তা নয়, বরং সাবার স্ম্বাজ্ঞীর এতদিনের শিরকা্রিত জীবনের চোখ থেকে পর্দা না সরায়, তিনি হযরত সুলাইমানের বার্তার সত্য বুঝতে পারেন নি । সূর্যপূজার পর্দার কারণে তিনি হেদায়েতের মর্ম অনুধাবন করতে পারেন নি । এ কারণে হযরত সুলাইমান আ. তার উদ্দেশ্য বুঝানোর জন্য দ্বিতীয় সূক্ষ্ম পথ অবলম্বন করতে চাইলেন । এ পথেও তিনি তার প্রচণ্ড বুদ্ধিমত্তা ও কৌশলের স্বাক্ষর রাখলেন । এভাবে যে, তিনি প্রথমে জিনজাতির সহায়তায় একটি আলিশান শীষমহল তৈরি করলেন । উজ্জ্বল ঝকঝকে কাচের চাকচিক্য, প্রাসাদের বিশালতা ও বিস্ময়কর নির্মাণশিল্পের প্রয়োগের ফলে আলীশান শীষমহলটি ছিলো অতুলনীয় সৌন্দর্যের আধার । শীষমহলের সামনে ছিলো বিশাল বড় একটি আঙ্গিনা । হযরত সুলাইমান আ. সেখানে একটি বিশাল হাউয তৈরি করে জল দিয়ে ভরলেন । তার ওপর অত্যন্ত পরিষ্কার ও স্বচ্ছ কাচের টুকরো দিয়ে এমন চমৎকার মেঝে নির্মাণ করলেন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।