বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

(contents হযরত সুলাইমান আলাইহিস সালাম * ৪২ তার বিবরণ তুলে ধরলো এবং বললো, তাঁর শাসনকর্তৃত্ব শুধু মানবজাতির ওপর নয়, বিশাল দেহের জিনজাতি ও প্রাণিকুলও তাঁর কর্তৃত্বের অনুগত । সাবার সম্বাজ্ঞীর তাদের বক্তব্য শোনার পর সিদ্ধাপ্ত নিলেন, যে, হযরত সুলাইমানের সঙ্গে লড়াই করার অর্থ হলো, নিজের ধ্বংস ডেকে আনা । কাজেই তার আহবানে সাড়া দেয়াই হবে বুদ্ধিমানের কাজ । হযরত সুলাইমান আ. তার পত্রে লিখেছিলেন, 5:০১-4:95; । সাবার সম্বাজ্ঞী যেহেতু হযরত সুলাইমানের ধর্ম ও রীতি-নীতি সম্পর্কে জানতেন না, এ কারণে তিনি ওই চিঠির মুসলিম শব্দের আভিধানিক অর্থ ধরে নিয়ে মনে করেছিলেন, প্রতাপশালী বাদশাহদের মতো সুলাইমানেরও ইচ্ছে হলো, আমি যেনো তার শাসনকর্তৃত্ব ও রাজশক্তির বশ্যতা স্বীকার করে অধীনতা মেনে নিই । সাবার স্মাজ্ঞীর তা মেনে নিয়ে যাত্রার প্রস্তুতি নিলেন এবং সুলাইমানের খেদমতে হাজির হওয়ার উদ্দেশে বেরিয়ে পড়লেন । হযরত সুলাইমান আ. ওহির মাধ্যমে জেনে ফেললেন যে, সাবার স্মাজ্ঞীর খেদমতে হাজির হচ্ছেন । তখন তিনি তার পারিষদবর্গকে ডেকে বললেন, আমি চাচ্ছি, সম্রাজ্ঞী সাবা এখানে উপস্থিত হওয়ার পূর্বেই তার সিংহাসন উঠিয়ে এখানে নিয়ে আসা হোক । তোমাদের মধ্যে কে আছো যে এ কাজ করতে সক্ষম । এ কথা শুনে এক বিশাল দৈত্যাকৃতির জিন বললো, আপনার আজকের দরবার শেষ হওয়ার পূর্বেই আমি তা এখানে এনে হাজির করতে পারবো । আমি সেই শক্তি রাখি ৷ দ্বিতীয়ত, আমি সেই মূল্যবান বস্তুর আমানতের হিফাযত করতে সক্ষম । কখনো এতে খিয়ানত করবো না । দৈত্যাকৃতির জিনের কথা শেষ হলে হযরত সুলাইমান আ.-এর এক মন্ত্রী বললেন, আমি চোখের পলকেই সেই সিংহাসন আপনার খেদমতে হাজির করতে সক্ষম । হযরত সুলাইমান আ. তার দিকে চেহারা ঘুরিয়ে তাকাতেই দেখতে পেলেন যে, সাবার সম্বাজ্ঞীর সিংহাসন হাজির । তখন বললেন, এটি আমার প্রতিপালকের দয়া ও অনুগ্রহ । এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা গ্রহণ করেন যে, আমি এতে শুকরিয়া আদায় করি না-কি অকৃতজ্ঞতার পরিচয় দিই । আর বাস্তবতা হলো, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, প্রকৃতপক্ষে সে নিজেরই উপকার করে । পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহ তার অবাধ্যতার কোনো পরোয়া করেন না । তিনি এর থেকে অনেক উধে্ব । অবাধ্য ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হয় । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।