কাসাসুল কুরআন-৬ ৪ ৪১ পারিষদবর্গ বললেন, ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই । কেননা, আমরা খুবই শক্তিশালী ও যুদ্ধবাজ জাতি । তবে পরামর্শের ক্ষেত্রে আমাদের কথা হলো, ফয়সালা আপনার হাতে । আপনি যা সঙ্গত মনে করেন, তা-ই আদেশ করুন । স্মাজ্জী বললেন, নিশ্চয়ই আমরা শক্তিশালী ও যুদ্ধবাজ জাতি । কিন্তু সুলাইমানের ব্যাপারে আমাদের তাড়াহুড়া করা উচিত হবে না । প্রথমে আমাদেরকে তার শক্তি ও ক্ষমতার ব্যাপারে সম্যক ধারণা পেতে হবে । কেননা, যে বিস্ময়কর পদ্ধতিতে সে আমার কাছে এ চিঠিটি পাঠিয়েছে, তা আমাদেরকে এ শিক্ষা দেয় যে, সুলাইমানের ব্যাপারে ভেবে-চিন্তে কদম ফেলতে হবে । কাজেই আমি চাচ্ছি, প্রথমে আমরা কয়েকজন প্রতিনিধি প্রেরণ করবো । তারা সুলাইমানের জন্য উৎকৃষ্ট ও মূল্যবান উপঢৌকন নিয়ে যাবে । আর এই সুযোগে তারা তার শক্তিমত্তা ও ক্ষমতা সম্পর্কে ধারণা নিয়ে আসবে ৷ এ বিষয়টিও জেনে নেয়া যাবে যে, সে আমাদের থেকে কী চায়? বাস্তবেই যদি সে ভীষণ শক্তিশালী ও ক্ষমতাবান সম্রাজ্যের অধিকারী হয়ে থাকে, তাহলে তার সঙ্গে আমাদের লড়তে যাওয়া হবে নির্বুদ্ধিতার পরিচয় । বিজয়ীসুলভ প্রতাপ নিয়ে প্রবেশ করলে সেই জনপদকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং তার সম্মানিত নাগরিকদেরকে অপদস্থ ও লাঞ্ছিত করে । তাই বিনা কারণে ধ্বংস ডেকে আনার প্রয়োজন নেই । সাবার সম্রাজ্ঞীর প্রতিনিধিদল উপঢৌকন নিযে হযরত সুলাইমান আ.-এর খেদমতে হাজির হলে তিনি তাদের উদ্দেশে বলেন, তোমরা ও তোমাদের স্ম্রাঙ্গা আমার চিঠির উদ্দেশ্য বুঝতে ভুল করেছে । তোমরা কি চাচ্ছো যে, এসব উপঢৌকনের মাধ্যমে - যেগুলোকে তোমরা খুবই মূল্যবান মনে করে খুশি বোধ করছো - আমাকে ফুসলাবে? অথচ তোমরা দেখতে পাচ্ছো যে, মহান আল্লাহ আমাকে যা দান করেছেন, সেগুলোর মোকাবিলায় তোমাদের আমার নির্দেশ পালন না করেন তাহলে আমি এমন এক বিশাল সৈন্যবহর নিয়ে সাবার এলাকায় পৌঁছবো যাদের মোকাবিলা করতে তোমরা অক্ষম । আর এরপর আমি তোমাদেরকে লাঞ্চিত করে শহর থেকে বিতাড়িত করবো । প্রতিনিধিদল ফিরে এসে স্মাজ্ঞীর কাছে গোটা বৃত্তান্ত উল্লেখ করলো । তারা হযরত সুলাইমানের ক্ষমতা ও প্রতিপত্তির যে দৃশ্য দেখেছে অক্ষরে অক্ষরে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।