হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ৪০ হযরত সুলাইমান আ.-এর সুবিশাল অদ্বিতীয় রাজদরবারে মানবসম্প্রদায় ছাড়াও জিন ও অন্যান্য প্রাণিকুল শাহি সেবা দান করার জন্য সারিবদ্ধ হয়ে উপস্থিত থাকতো । তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করতো না । একদিনের ঘটনা । হযরত সুলাইমানের শাহি দরবার পূর্ণ রাজকীয় প্রতাপের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে । হযরত সুলাইমান আ. গোটা দরবার নিরীক্ষণ করার পর লক্ষ্য করলেন, হুদহুদ তার আসনে অনুপস্থিত । বললেন, আমি হুদহুদকে উপস্থিত দেখতে পাচ্ছি না । বাস্তবেই যদি সে অনুপস্থিত থেকে থাকে তবে তার এই বিনাকারণ অনুপস্থিতি শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে । আমি তাকে হয়তো কঠিন দণ্ড দেবো অথবা প্রাণে মেরে ফেলবো ৷ নয়তো তাকে তার এই অনুপস্থিতির যৌক্তিক কারণ বলতে হবে কিছুক্ষণ পরই হুদহুদ এসে উপস্থিত হলো । হযরত সুলাইমান তাকে অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করলে সে বললো, আমি এমন একটি নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি যা আপনি ইতোপূর্বে পাননি । তা হলো, ইয়ামান অঞ্চলে সাবা রাজ্যে এক সম্রাজ্ঞী রয়েছেন । আল্লাহ তাকে সবকিছু দান করেছেন। তার রাজসিংহাসনটি সোন্দর্যাবলির অত্যন্ত জীাকজমকপূৰ্ণ ৷ সম্রাজ্ঞী ও তার জাতি সূর্যপূজারী । শয়তান তাদেরকে বিভ্রান্ত করে রেখেছে । ফলে তারা বিশ্বনিখিলের প্রতিপালক এক আল্লাহর ইবাদত করেনা। হযরত সুলাইমান বললেন, আচ্ছা, তোমার কথা সত্য-মিথ্যার পরীক্ষা এখনই হয়ে যাক । যদি তুমি সত্যবাদী হও তাহলে আমার এ পত্র নিয়ে যাও এবং তার কাছে পৌঁছে দাও । আর অপেক্ষা করে শোনো তারা এ ব্যাপারে কী আলোচনা করছে । হুদহুদ পত্র নিয়ে রানির কোলের ওপর নিক্ষেপ করলো । তিনি পত্র পাঠ করে পারিষদবর্গকে ডেকে বললেন, এইমাত্র আমার কাছে একটি সিলমোহরযুক্ত চিঠি এসেছে । তাতে লেখা আছে, ‘এই পত্র সুলাইমানের পক্ষ থেকে : আমি করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিছ, আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে (মুসলমান হয়ে) আমার কাছে উপস্থিত হও '' সম্ৰাজ্ঞী চিঠি পড়ে শোনানোর পর বললেন, হে আমার পারিষদবর্গ, তোমরা ভালো করেই জানো যে, আমি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের পরামর্শ ছাড়া পদক্ষেপ নিই না । এখন পরামর্শ দাও আমার কী করা উচিত । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।