বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৪ ৩৯ আমাদেরকে বৃষ্টি থেকে বঞ্চিত করে ধ্বংস করো না ।' তখন হযরত সুলাইমান আ. উপস্থিত লোকদের বললেন, ফিরে চলো । একটি প্রাণীর দোয়া আমাদের সকলের কাজ করে দিয়েছে । এখন তোমাদের চাওয়া ছাড়াই বৃষ্টি হবে । উল্লিখিত রেওয়ায়েতটি মারফু ও মাওকৃফ দু-ভাবেই ইবনে আসাকির ও ইবনে আবি হাতেম বর্ণনা করেছেন।' তবে মুহাদ্দিসিনে কেরামের মতে রেওয়ায়েতটিকে সরাসরি নবীজির দিকে সম্বন্ধযুক্ত করা আপত্তিজনক । তবে পিপীলিকা সম্পর্কে সহিহ মুসলিম শরিফে একটি মারফু হাদিসে এসেছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, একবার জনৈক নবীকে কোনো একটি পিপীলিকা কামড় দেয় । তখন নবী ক্রুদ্ধ হয়ে নির্দেশ দেন, ওই পিঁপড়েটি যে গর্ত থেকে বেরিয়ে আমাকে কেটেছে, তা জ্রালিয়ে দাও । সঙ্গে সঙ্গে তার ওপর আল্লাহর ওহি অবতীর্ণ হয়। আল্লাহ বলেন, একটি পিপীলিকার কামড়ে তুমি কেনো পুরো ঘর জ্বালিয়ে দেয়ার নির্দেশ দিলে? তুমি কি জানো, তাতে অসংখ্য নির্দোষ পিপীলিকা আছে? তুমি কেনো ওই একটি পিপীলিকাকে ধ্বংস করা যথেষ্ট মনে করলে না?* আলোচ্য আয়াতে হযরত সুলাইমান আ.-এর কৃতজ্ঞতার স্বীকারোক্তিমূলক মন্তব্য £৮৯ $১2 5;৷ } (আর আমাকে সবকিছু দেয়া হয়েছে)-এর পরিষ্কার ও সহজ অর্থ হলো, আল্লাহ তাআলা তার অনুগ্রহ ও দয়ায় আমাকে এমনভাবে ভূষিত করেছেন যে, তিনি আমার ওপর তার নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন এবং গোটা সৃষ্টিজগতের সবকিছু আমার জন্য সহজলভ্য করে দিয়েছেন। সাবার স্মাজ্ঞীর ঘটনা পবিত্র কুরআন সুরা নামলে হযরত সুলাইমান আ. ও সাবার সম্রাজ্ঞীর ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করেছে । ঘটনার প্রবাহ ও আনুষঙ্গিক বৃত্তান্ত খুবই হৃদয়গ্রাহী । পরিণতি, শিক্ষা ও উপদেশের দৃষ্টিকোণ থেকেও এটি একটি তিহাসিক ঘটনা । ঘটনার বিবরণ নিম্নরূপ ". তারিখে ইবনে কাসির : ২/২, তাফসিরে ইবনে কাসির : ৩/৩৫৯ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।