হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ৩৮ প্রশ্ন উঠবে যে, পবিত্র কুরআন কেনো এত পরিষ্কার ও স্পষ্ট বিষয়টিকে এত জটিল ও ইঙ্গিতপূর্ণ করে ব্যক্ত করলো? কী প্রয়োজনে শব্দের অর্থের বোধগম্যতার ক্ষেত্রে অহেতুক রহস্য সৃষ্টি করলো? কারণ, যদি কোথাও ংখ্য মানুষ বা প্রাণীর সমাবেশ ঘটে, তখন তা ব্যক্ত করার জন্য বিভিন্ন ভাষায় এ কথা বলার প্রচলন রয়েছে যে, ওখানে পিপীলিকার মতো গিজগিজ করছে । কিন্তু যেখানে ইতোপূর্বে কোনো মানবগোষ্ঠীর উল্লেখ ঘটে নি, কোনো জাতির সদস্যের কম-বেশির আলোচনা উঠে নি, সেখানে যদি কথার সূচনা এভাবে হয় যে, ‘যখন সৈন্যবহর পিপীলিকার উপত্যকা পৌছুলো, তখন পিপীলিকা বললো’... তাহলে পৃথিবীর কোনো পরিভাষায় এ কথা বলা যাবে না যে, এখানে নামূল তথা পিপীলিকা বলতে মানবসদস্যের বড় জটলা উদ্দেশ্য । আজকের জ্ঞানচর্চার এই যুগে যখন 'প্রাণীর ভাষাজ্ঞান বিশেয়নজ্ঞগণ'-এর গবেষণা এ কথা স্বীকার করেছে যে, মহান আল্লাহ প্রাণীদেরও উচ্চারণ শক্তি এবং মনোভাব প্রকাশের জন্য বিশেষ ভাষা ব্যবহার করার ক্ষমতা দান করেছেন, যদিও তাদের বাকশক্তি মানুষের বাকশক্তির তুলনায় খুবই দুর্বল । বিজ্ঞানীদের গবেষণায় এ কথা উঠে এসেছে যে, প্রাণীদের ভাষার বিভিন্ন প্রকার রয়েছে, প্রাণীদের পৃথক পৃথক বর্ণমালা এখন প্রমাণিত সত্য ৷ বিজ্ঞানচর্চার এমন যুগে যদি ‘আল্লাহর ওহি'-এর মাধ্যমে এই অক্ষুণ্ন সত্য প্রকাশ করা হয় যে, আল্লাহ তাআলা তার বিশেষ এক বান্দাকে (নবীকে) পার্থিব উপকরণের উধের্ব নিয়ে প্রাণীদের ভাষা বুঝার ক্ষমতা দান করেছেন, তাহলে ওই সমস্ত লোকদের ওপর ভীষণ তাজ্জব লাগে যে, যারা বিষয়টিকে যুক্তির দৃষ্টিকোণ থেকে অসম্ভব মনে করেন এবং দুর্বল ব্যাখ্যার এমনকি বিকৃতির আশ্রয় গ্রহণ করেন । কিছু কিছু বর্ণনায় এসেছে যে, হযরত সুলাইমান আ.-এর যুগে একবার বৃষ্টি হচ্ছিলো না । প্রচণ্ড খরার কারণে হযরত সুলাইমান আ. তার জাতির লোকদের সঙ্গে নিয়ে ইসতিসকার নামায আদায়ের উদ্দেশে ময়দানে বের হন । পথিমধ্যে দেখতে পেলেন যে, একটি পিপীলিকা সামনের দু-পা উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে এ দোয়া করছে 'হে আল্লাহ, আমরাও তোমার সৃষ্টিজীবের মধ্য হতে একটি সৃষ্টি এবং তোমার দয়ার মুখাপেক্ষী ৷ >, দায়িরাতুল মাআরিফ লিল বুসতানি : ৭/২৮৭-২৮৮ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।