কাসাসুল কুরআন-৬ * ৩৭ বিদ্যার মতো ছিলো না । বরং সেটি ছিলো, মহান আল্লাহর পক্ষ থেকে এ দুই মহান নবীর জন্য বিশেষ উপহার তথা মুজেযা ৷ তাই প্রথম ঘটনা হিসেবে উপত্যকার পিপীলিকাদির ঘটনা পেশ করেছে যে, হযরত সুলাইমান আ. একটি ক্ষুদ্রাকৃতির প্রাণীর কথা শুনে বুঝে ফেলেছেন, যেভাবে একজন মানুষ অপর মানুষের কথা অনায়াসে শোনে ও বোঝে । তা ছাড়া এ বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে যে, যখন হযরত সুলাইমান আ. সেই বিদ্যার চাক্ষুষ প্রকাশ দেখলেন ও মর্যাদার গভীরতা অনুধাবন করলেন, সঙ্গে সঙ্গে তিনি একজন উচ্চশ্ৰেণির নবীর বৈশিষ্ট্যের প্রকাশ ঘটিয়ে মহান আল্লাহর দানকরা সেই নেয়ামতের কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করলেন । ঘটনাটির তাৎপর্য এভাবেও অনুভূত হয় যে, যে সুরায় ঘটনাটির বিবরণ রয়েছে আল্লাহ তাআলা সেই সুরাটির নাম রেখেছেন 'সুরা নামল’ । আহমদ যকি পাশা মিসরি তার এক নিবন্ধে আলোচিত আয়াত প্রসঙ্গে বলেছেন যে, এখানে নামূল বা পিপীলিকা দ্বারা মানুষের বড় জটলা উদ্দেশ্য । অর্থাৎ সেই উপত্যকায় পিপীলিকার মতো অসংখ্য মানুষ গিজগিজ করছিলো । কাজেই আশঙ্কা হচ্ছিলো, হযরত সুলাইমান আ.-এর সৈন্যবহর তাদেরকে পদদলিত করে ফেলতে পারে। সত্য হলো, যকি পাশার এই ব্যাখ্যা সত্যাশ্রিত নয় । বরং এতে কুরআনের অর্থের বিকৃতি ঘটেছে । কারণ, আয়াতে হযরত সুলাইমান আ. ও তার সৈন্যবহর সম্পর্কে এ মন্তব্য বর্ণিত রয়েছে, ; ফেলবে অথচ তারা বুঝতেও পারবে না যে, তোমাদের প্রাণের ওপর দিয়ে কী বয়ে গেছে ৷' তাহলে কীভাবে নামল দ্বারা মানুষের বড় জটলা উদ্দেশ্য নেওয়া সঠিক হয়? উপরন্তু উল্লিখিত আয়াতের পূর্বাপর থেকেও এই ব্যাখ্যার ভ্রান্তি প্রমাণিত হয়। কেননা, এমতবস্থায় আয়াতটির সম্পর্ক সেই 'ইলম' তথা বিশেষ বিদ্যার সঙ্গে থাকে না, যার কথা পূর্বের আয়াতে বিশেষ তাৎপর্যের সঙ্গে বলা হয়েছে । দ্বিতীয়ত, উপত্যকায় সমবেত মানুষের আত্মরক্ষার জন্য উচ্চারিত বাক্যে এমন কোনো ব্যাপার নেই যা হযরত সুলাইমান আ.-এর হাসার কারণ হতে পারে । তৃতীয়ত, তখন এটি এমন গুরুতর ঘটনা হতো না, যার ওপর হযরত সুলাইমান আ.-এর এতটা কৃতজ্ঞতা জ্ঞাপনের গুরুত্বের প্রকাশ ঘটে, যে বিষয়টি পরবর্তী আয়াতে বলা হয়েছে। এই কারণগুলো ছাড়াও যদি উল্লিখিত ঘটনাটি কোনো মানবজটলা সম্পর্কিত হতো, তাহলে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।