(contents হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ৩৬ খুবই চমৎকার । এই সত্য স্বীকার করে নেয়ার পর এ কথা খুব সহজেই বলা যেতে পারে যে, সেই নির্দেশ দানকারী পিপীলিকাটি ছিলো সেই পিপীলিকাদির সর্দার । পিপীলিকাদির উপত্যকাটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তরে অনেকগুলো স্থানের নাম বলা হয়। কিন্তু অধিকাংশ এঁতিহাসিকের অভিমত হলো, সেটি ‘আসকালান'-এর আশপাশে অবস্থিত । যেমনটি ইবনে বতুতা বলেছেন। অথবা বাইতে হিবরুন ও আসকালানের মাঝামাঝি অবস্থিত, যেমনটি ইয়াকুত হামাবি হতে বর্ণিত ৷ সাধারণ মুফাসসিরগণ তা শামদেশে বলে উল্লেখ করেছেন। এই প্রশ্ন ছাড়াও এখানে আরো কিছু প্রশ্ন উত্থাপিত হয় । যেমন, নির্দেশদাতা পিপীলিকাটির নাম কী ছিলো? সেটি পিঁপড়াদের কোন প্রজাতির অন্তর্ভুক্ত? তার শারীরিক গড়ন-গঠন কেমন ছিলো? ইত্যাদি ইত্যাদি । এরপর বিভিন্ন ইসরাইলি রেওয়ায়েত ও ইহুদিদের গালগল্পের আলোকে এসব প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু এ সবগুলো আলোচনাই নিষ্ফল, অবাস্তর ও সূত্রহীন । পবিত্র কুরআন ও রাসুলের হাদিসের কোথাও এ জাতীয় অন্থ কথার নাম-গন্ধ নেই । উদাহরণ স্বরূপ, নওফে বাক্কালি বলেন, সেই উপত্যকার পিঁপড়েদের আকৃতি ছিলো চিতাবাঘের সমান । অথচ পবিত্র কুরআন স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে যে, সেগুলোর আকৃতি এতটাই ক্ষুদ্র ছিলো যে, তাদের সর্দারকে বলতে হয়েছিলো, ‘হে পিপীলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো । অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে ৷' তার এ কথা তখনই সঠিক হবে, যখন সেই উপতাকার পিপীলিকাগুলো তার স্বজাতীয় অন্যান্য পিঁপড়ের মতো এতটাই ক্ষুদ্রাকৃতির হবে যে, কারো পায়ের তলে পড়লে সে বুঝতেও পারবে না । উল্লিখিত ঘটনার অবতারণা দ্বারা পবিত্র কুরআনের উদ্দেশ্য হলো, যখন এর পূর্বের আয়াতগুলোতে কুরআন এ কথা বলেছে যে, মহান আল্লাহ হযরত দাউদ ও সুলাইমান আলাইহিমাস সালামকে ‘পাখিদের সঙ্গে কথপোকথন'- এর বিদ্যা দান করেছিলেন এবং এটি তাদের সুউচ্চ মর্যাদার প্রতীক, তখন কুরআন সঙ্গত মনে করেছে যে, এ সম্পর্কিত এক-দুটি ঘটনা পেশ করা হোক, যাতে পাঠকবর্গের এ নিয়ে কোনো সংশয় না থাকে এবং তাদের এ প্রত্যয়পূর্ণ জ্ঞানও লাভ হয় যে, পবিত্র কুরআন যেভাবে বিষয়টি উল্লেখ করেছে, তার মাধ্যমে প্রতিভাত হয় যে, তাঁদের সেই বিদ্যাটি পার্থিব সাধারণ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।