বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ৩৪ এই দীর্ঘ কাহিনি আমাদের পূর্বসূরিদের একদলের বরাতে বর্ণনা করা হয়ে থাকে । যেমন, সাঈদ ইবনুল মুসাইয়িব, যায়দ ইবনে আসলাম প্রমুখ । তাদের ছাড়াও পূর্বসূরিদের আরো একটি দল থেকে বর্ণনা করা হয়েছে । উল্লিখিত ঘটনাগুলোর আদ্যোপান্ত আহলে কিতাবদের বানোয়াট গল্পমালা থেকে সংগৃহীত । -তাফসিরে ইবনে কাসির : ৪/৩৬ ইবনে কাসির রহ, ছাড়াও ইমাম রাযি তার তাফসিরে, ইবনে হাযাম ‘আল ফসল'’-এ, কাযি আয়াদ রহ. ‘শিফা'য়, শায়খ বদরুদ্দিন আইনি রহ. বুখারি শরিফের ব্যাখ্যায় এবং অন্য শীর্ষস্থানীয় মুহাককিক, মুহাদ্দিস ও মুফাসসিরগণ উল্লিখিত ঘটনা সম্পর্কিত রেওয়ায়েতগুলোকে বানোয়াট, উদ্ভঁঃ ও আহলে কিতাবদের বিষবাষ্প অভিহিত করে ইসলামি রেওয়ায়েতের আঁচলকে তার থেকে পবিত্র ঘোষণা করেছেন । হযরত সুলাইমান আ.-এর সৈন্যবহর ও উপত্যকার পিঁপড়া বিগত পৃষ্ঠাগুলোতে আমরা ‘পাখির সঙ্গে কথোপকথন’ অধ্যায়ে এ বিষয়টি স্পষ্ট করেছিলাম যে, মহান আল্লাহ হযরত সুলাইমান আ.-কে বিভিন্ন প্রাণীর ভাষা বুঝার জ্ঞান দান করেছিলেন । তারই সূত্র ধরে পবিত্র কুরআন প্রাসঙ্গিক একটি ঘটনা -পিপীলিকার ঘটনা- এভাবে বর্ণনা করেছে: একবার হযরত সুলাইমান আ. জিন, মানুষ ও প্রাণীদের বিশাল সৈন্যবহর সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন। এত বিশাল ও বিপুল সৈন্য-সামসন্তের উপস্থিতি সত্ত্বেও কারো এ হিম্মত ছিলো না যে, সে তার নিজের অবস্থান ও স্তরের বিপরীতে গিয়ে আগে-পিছে যাওয়ার বিশৃঙ্খলা করার দুঃসাহস দেখাবে । সৈন্যবহরের প্রতিটি সদস্য একাস্ত অনুগত সুশৃঙ্খল বাহিনীর মতে৷ হযরত সুলাইমানের ভয়ে নিজ নিজ অবস্থান মেনে অগ্রসর হচ্ছিলো । এক পর্যায়ে সৈন্যবহরটি এমন একটি উপত্যকায় পৌছলো যেখানে প্রচুর পিপীলিকা ছিলো । গোটা উপত্যকাটি ছিলো পিপড়েদের বাসস্থান । তখন পিপীলিকাদির সর্দার এই বিশাল সৈন্যবহর দেখে স্বজাতিকে সম্বোধন করে নির্দেশ দিলো, 'হে পিপীলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো । অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে !' অর্থাৎ তাদের পদাতিক বাহিনীর পদতলে পড়ে অথবা ঘোড়ায় পিষ্ট হয়ে তোমাদের দফা-রফা হতে পারে । হযরত সুলাইমান আ. পিপীলিকা সর্দারের নির্দেশ শুনে হেসে ফেললেন এবং তার বিজ্ঞোচিত নির্দেশের জন্য বাহ্বা দিলেন । ঘটনাটি পবিত্র কুরআনে এভাবে এসেছে_ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।