(contents হযরত সুলাইমান আলাইহিস সালাম * ৩২ হয়েছে । উল্লিখিত আয়াতের তাফসিরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই । কাজেই আমাদের আলোচনার সারাংশ হলো, ইমাম রাযিসহ কতিপয় মুহাদ্দিসিন যে ব্যাখ্যা দিয়েছেন, তা হযরত সুলাইমান আ.-এর পরীক্ষা ও তার সিংহাসনের ওপর একটি দেহ নিক্ষেপের ঘটনার সমাধান দিতে সক্ষম নয় । যদিও আয়াতসমূহে উল্লেখিত দুটি বিষয় সংক্ষেপে বলা হয়েছে, কিন্তু এর থেকে কী শিক্ষা ও উপদেশ অর্জিত হয়, তা কিন্তু বেশ স্পষ্ট ও পেশ করার পেছনে এটাই উদ্দেশ্য । কাজেই আমাদের কর্তব্য হলো, সেই উপদেশকে ধারণ করে তার থেকে অর্জিত শিক্ষা গ্রহণ করা এবং প্রাসঙ্গিক ঘটনার সংক্ষিপ্ত রূপের ওপর বিশ্বাস রাখা । হ্যা, যদি কোনো ব্যক্তির হৃদয় সেই সংক্ষিপ্ত ঘটনায় তৃপ্তি লাভ না করে, তাহলে তার জন্য ইমাম রাযি রহ.- এর পেশ করা ব্যাখ্যা গ্রহণ করাই অধিক সঙ্গত । উল্লিখিত আয়াতসমূহের ব্যাখ্যা হিসেবে উল্লিখিত তাফসির ছাড়াও এমন অনেক বর্ণনা তাফসিরের কিতাবসমূহে পাওয়া যায়, যার সঙ্গে ইসলামি বর্ণনার কোনো দূরতম সম্পর্কও নেই । নিঃসন্দেহে সেগুলোর সবক'টি ইহুদিদের তৈরি বানোয়াট গাল-গল্প, ইসরাইলি রেওয়ায়াত । সেগুলোকে রেওয়ায়েত বললেও রেওয়ায়েত শব্দের অপমান হয় । সেই অলীক বর্ণনাগুলোর সারকথা হলো, কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা হযরত সুলাইমান আ.-এর সিংহাসনের ওপর শয়তানকে দখলদার বানিয়ে দেন । এর নেপথ্যে অনেকগুলো কারণের কথা বলা হয় । যার একটি কারণ হলো, হযরত সুলাইমানের এক স্ত্রী ছিলো মূর্তিপূজারী । তার নাম ছিলো আমিনা । সে তার পিতার মূর্তি বানিয়ে পূজা করতো । এ কারণে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আ.-কে এ শাস্তি দেন যে, যতটা সময় আমিনা তার গৃহে মূর্তিপূজা করতো, ততটা সময় তিনি সিংহাসন থেকে বঞ্চিত থাকতেন । হযরত সুলাইমানের একটি আংটির ওপর ইসমে আযম লেখা ছিলো । আংটিটি তার বাদি জারাদাহ-এর মাধ্যমে শয়তানের হাতে চলে যায়। তখন শয়তান হযরত সুলাইমানের আকৃতি ধারণ করে সিংহাসনের ওপর বসে রাজত্ব করতে থাকে । মূর্তিপূজার নিদিষ্ট সময় শেষ হওয়ার পর আহংটিটি শয়তানের হাত থেকে সমুদ্রে পড়ে যায় । একটি মাছ এসে সেটি গিলে ফেলে ৷ হযরত সুলাইমান আ. ওই মাছটি শিকার করে তার পেট ফেড়ে আংটি বের করেন । এভাবে তিনি তার রাজত্ব ফিরে পান । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।