কাসাসুল কুরআন-৬ ৪ ৩১ সঙ্গেই ছিলো দুগ্ধপোষ্য শিশু । পথিমধ্যে একজনের শিশুকে চিতাবাঘ উঠিয়ে নিয়ে চলে গেলো । এখন যে শিশুটি রয়ে গেছে, তাকে নিয়ে দুই নারীই ঝগড়া বাধিয়ে দিলো । তারা দু-জনই দাবি করলো যে, এটি তার নিজের শিশু । চিতাবাঘ অন্যজনের শিশু নিয়ে গেছে। হযরত দাউদ আ.-এর কাছে মামলাটি উত্থাপন হলে তিনি ‘বিবাদ নিরসনের নীতিমালা’ অনুযায়ী উভয় পক্ষের বৃত্তান্ত শুনে বড়জনের পক্ষে রায় দিয়ে দিলেন । কেননা, বড়জনের দখলেই শিশুটি ছিলো । আর ছোটজন তার দখলের বিরুদ্ধে কোনো সাক্ষ্য পেশ করতে পারছিলো না । যখন এই দুই মহিলা ফেরার পথে হযরত সুলাইমান আ.-এর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন তিনি তাদের মামলার বৃত্তান্ত শোনলেন । এরপর নির্দেশ দিলেন, একটি ছুরি নিয়ে এসো । এই শিশুকে দুখণ্ড করে তাদের দু-জনকে একটি করে খণ্ড দিয়ে দাও । রায় শুনে বড়জন নিশ্চুপ ছিলো কিন্তু ছোটজন হাউ-মাউ করে কেঁদে-কেটে একাকার করে ফেললো । বললো, আল্লাহর ওয়াস্তে এ বাচ্চাকে দু-টুকরো করবেন না । আমি এটিকে বড়জনের কাছে দিয়ে আমার অধিকার প্রত্যাহার করছি । তখন সকলেরই বিশ্বাস হলো, এ শিশুটি ছোটজনের । বড়জন একজন মিথ্যাবাদী । কাজেই তখন ছোটজনের হাতে শিশুটিকে সোপর্দ করা হলো । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত সুলাইমান আ.-এর প্রখর বুদ্ধিমত্তা ও গভীর মেধা প্রসঙ্গে উল্লিখিত ঘটনাটি বলেছিলেন । এভাবে হযরত সুলাইমান আ. ও তার স্ত্রীদের ঘটনা এজন্য শুনিয়েছিলেন যে, উম্মত যেনো এর থেকে শিক্ষা অর্জন করে । তারা যদি তাদের কাজকর্মে কল্যাণ ও বরকত কামনা করে তাহলে যেনো সে কাজটি করার সংকল্প ব্যক্ত করার সময় ‘ইনশাআল্লাহ’ অবশ্যই বলে নেয় । সম্ভবত এটাও উদ্দেশ্য হতে পারে যে, ওয়াহাব ইবনে মুনাবিবহ যখন ওই ঘটনাটি শুনাতেন, হযরত সুলাইমান আ.- এর পুণ্যব্তী স্ত্রী ও বাদির সংখ্যা এক হাজার বলতেন । এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘটনার মূল বাস্তবতা প্রকাশ করে দিয়ে বলেন, তাদের সংখ্যা ষাট জন ৷ তবে কিছু কিছু বর্ণনায় এসেছে, একশো জন । যার মধ্য হতে কয়েকজন ছিলেন স্ত্রী । আর অন্যরা হচ্ছেন তার বাদি !' মোটকথা, আলোচিত বর্ণনাটি উপদেশ ও শিক্ষামূলক আলোচনা প্রসঙ্গে বিবৃত ". নাজ্জার এ স্থানের তাফসিরে তৃতীয় একটি পথ অবলম্বন করেছেন । আমাদের কাছে মনে হয়েছে, সেটি অন্ধের তীর ছোড়া বৈ অন্য কিছু নয় । বাস্তবতার সঙ্গে তার সম্পর্ক নেই । এর জন্য কাসাসুল আম্বিয়া : ৩৯২ অধ্যয়ন করা যেতে পারে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।