হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ৩০ তিনি সেটি বললেন না । যার পরিণতিতে এমন ঘটলো যে, তার কোনো স্ত্রী-ই গর্ভবতী হলো না । শুধু একজন স্ত্রী এমন একটি সন্তান প্রসব করলো, যে ছিলো অপূর্ণাঙ্গ । শরীরের এক পাশ নেই । এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি তিনি ‘ইনশাআল্লাহ’ বলতেন তাহলে তার প্রত্যেক স্ত্রী থেকে একজন করে আল্লাহর পথের মুজাহিদ জনুু নিতো ৷* ফয়সালা এ দুটি তাফসিরে কিছু কথা থেকে যায় ৷ প্রথম ব্যাখ্যা, যেটিকে ইমাম রাযি. রহ. গ্রহণ করেছেন, সেটি সম্পূর্ণ অনুমান-নির্ভর ব্যাখ্যা । সেখানে আয়াতগুলোর এমন ব্যাখ্যা দাড় করানো হয়েছে, যা অনেক দূরবর্তী ব্যাখ্যা ছাড়া কিছু নয়। এতটুকু না হয় মানার মতো যে, আল্লাহর দরবারের নৈকট্যশীলদের জন্য কখনো কখনো অসুস্থতাও পরীক্ষা হয়ে থাকে । কিন্তু ‘হযরত সুলাইমানের সিংহাসনের ওপর দেহ নিক্ষেপ' দ্বারা প্রচণ্ড দুর্বলতার সঙ্গে তার সিংহাসনে আরোহণ উদ্দেশ্য নেওয়া সহজ বোধগম্যতার পরিপন্থী । আয়াত থেকে স্পষ্ট বুঝে আসে যে, তার সিংহাসনের ওপর কোনো কিছু ফেলা হয়েছিলো; হযরত সুলাইমানের পরীক্ষার সঙ্গে সেটির সংশ্লিষ্টতাও ছিলো । দ্বিতীয়ত ৩ শব্দ দ্বারা পবিত্র কুরআন বিভিন্ন স্থানে “মাগফিরাত কামনা ও নিজের দাসত্ব প্রকাশের জন্য আল্লাহমুখী হওয়া' উদ্দেশ্য নিয়েছে। কাজেই এখানে ‘সুস্থতা লাভ’ অর্থ নেওয়া পছন্দনীয় নয় । তদ্রুপ মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ যে ব্যাখ্যা দিয়েছেন, যে পথে আবুস সাউদ ও সাইয়িদ মাহমুদ আলুসি রহ. হেঁটেছেন, সেটিও আলোচ্য আয়াতসমূহের তাফসির নয়। কারণ হলো, বুখারি শরিফসহ অন্যান্য হাদিসের কিতাবের যেখানেই হাদিসটি বর্ণিত হয়েছে, তার কোনো একটি সনদে এমন কোনো কথা নবীজি থেকে বা হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত নেই যে, উল্লিখিত ঘটনাটি আমাদের আলোচিত আয়াসমূহের তাফসির । এমনকি এদিকে ইশারা পর্যন্ত নেই । বরং এ হাদিসটি হযরত সুলাইমান আ.-এর একটি স্বতস্ত্র ঘটনা উল্লেখ করেছে যেভাবে হযরত বুখারি রহ. উল্লিখিত অধ্যায়ে তার আরো অনেক ঘটনাও উল্লেখ করেছেন । যেমন, নবী করিম সাল্লাল্াহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছন, হযরত সুলাইমান আ.-এর যুগে দুই মহিলা একসঙ্গে সফর করছিলো । দু-জনের * বুখারি, কিতাবুল আম্বিয়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।