বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ২৮ SEE AY Ue oy ‘নিশ্চয় তার জন্য আমার কাছে রয়েছে মর্যাদা ও শুভ পরিণতি । [সুরা সাদ : আয়াত ৪০] আলোচ্য আয়াতের তাফসিরের ক্ষেত্রে উল্লিখিত পথ অবলম্বন করেছেন মুহাদ্দিসিনে কেরাম ও মুফাসসিরগণ । ২. দ্বিতীয় পথ হলো, উল্লিখিত ঘটনার বিবরণ ও আয়াতের ব্যাখ্যার জন্য কোনো পথ বের করা হোক এবং তার অস্পষ্টতার সমাধানে উপায় পেশ করা হোক । সেই সমাধান বের করার জন্য মুফাসসিরগণ যেসব তাফসির পেশ করেছেন, তনুধ্য হতে দুটি তাফসির উল্লেখযোগ্য । একটি ইমাম রাযি-এর পক্ষ থেকে, অপরটি কতিপয় মুহাদ্দিসিনে কেরামের পক্ষ থেকে বর্ণিত । ইমাম রাযি রহ.-এর ব্যাখ্যার সারাংশ হলো, হযরত সুলাইমান আ. একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েন । তার অবস্থা তখন এতটা সঙ্কটাপন্ন হয়ে পড়েছিলো যে, তাকে সিংহাসনে এনে বসানো হলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছিলো, তার দেহ নিষ্প্রাণ । এরপর মহান আল্লাহ তাকে সুস্থতা দান করেন । তিনি সম্পূর্ণ সুস্থ হলে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ প্রথমে উচ্চ মর্যাদাশীল নবীদের মতো মাগফিরাত প্রার্থনা করেন, নিজের অসহায়ত্ব প্রকাশ করেন । এরপর দোয়া করেন যে, হে আল্লাহ, আমাকে অদ্বিতীয় রাজত্ব দান করুন !” রাযি রহ.-এর উল্লিখিত ব্যাখ্যা অনুযায়ী ০44.7 -এ ‘ফেতনা' শব্দ দ্বারা উদ্দেশ্য হলো, ভীষণ অসুস্থতা । আর ১৩4৭১৮ 45 -এ :। > (দেহ নিক্ষেপ) দ্বারা উদ্দেশ্য হলো, অসুস্থ অবস্থায় হযরত সুলাইমানের নিষ্প্রাণ দেহের মতো সিংহাসনে পড়ে থাকা । আর ৩০ ১ দ্বারা উদ্দেশ্য হলো, সুস্থতার দিকে ফিরে আসা, সুস্থ হয়ে পড়া । যেনো এ পরীক্ষার দ্বারা উদ্দেশ্য হলো, হযরত সুলাইমান আ.-কে = = তথা প্রত্যক্ষ সত্যের স্তরে নিয়ে এ কথা বুঝানো যে, তীর সার্বভৌম ও একচ্ছত্র ক্ষমতা থাকা সত্বেও সে সময় শুধু তার শুধু নেতৃত্ব-ই নয়, বরং প্রাণ পর্যন্ত হাতের মুঠোয় ছিলো না । কাজেই তিনি যেনো উচ্চ মর্যাদাশীল নবীর মতোই এ সময় আল্লাহর দরবারে * তাফসিরে কাবির, সুরা সাদ * প্রাগুক্ত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।