(contents কাসাসুল কুরআন-৬ * ২৭ হযরত সুলাইমান আ.-এর পরীক্ষার ঘটনা সুরা সাদে হযরত সুলাইমান আ.-এর পরীক্ষা ও মহান আল্লাহর পক্ষ থেকে i LLL boot SEL J ss sails 0800 4s 5 FU HELE; Sty SEPT LIO SLA SID ray et sা ‘আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের ওপর একটি নিষ্প্রাণ দেহ । অতঃপর সে আল্লাহ-অভিমুখী হলো । সুলাইমান বললো : হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্বাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না । নিশ্চয় আপনি মহাদাতা । তখন আমি বাতাসকে তার বশীভূত করে দিলাম, যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো, যেখানে সে পৌঁছাতে চাইতো ৷' [সুরা সাদ : আয়াত ৩৪-৩৬| আয়াতগুলোতে এ কথা স্পষ্ট করা হয় নি যে, হযরত সুলাইমান আ.-কে যে পরীক্ষায় ফেলা হয় তার ধরন কী ছিলো । শুধু এতটুকু ইঙ্গিতই করা হয়েছে যে, তার সিংহাসনের ওপর একটি নিষ্প্রাণ দেহ ফেলে রাখা হয়েছিলো । হাদিস শরিফেও এ ব্যাপারে কোনো বিশদ বিবরণ নেই । কাজেই উল্লিখিত আয়াতসমূহের তাফসিরে মুফাস্সিরিনে কেরাম দু-ধরনের পথ অবলম্বন করেছেন ১. প্রথম পথ হলো, অনুমান ও ধারণার আশ্রয় নিয়ে আমাদের কোনো রায় দাড় করানো উচিত হবে না শুধু এতটুকু বিশ্বাস রাখাই উচিত হবে যে, উল্লিখিত আয়াতসমূহে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি হযরত সুলাইমান আ.-কে কোনো পরীক্ষায় ফেলেছিলেন । এ পরীক্ষায় দুটি বিষয় রয়েছে । একটি হলো, তার সিংহাসন । আর অপরটি হলো, সেই সিংহাসনের ওপর একটি নিষ্প্রাণ দেহ রাখা । এর বাইরে কোনো বিশদ বিবরণ জানা নেই । তবে ঘটনার শেষাংশে হযরত সুলাইমান আ. একজন উচ্চ মর্যাদাশীল নবীর মতোই আল্লাহর দরবারের অভিমুখী হয়েছিলেন । এসময় তিনি প্রথমত মাগফিরাত প্রার্থনা করেন এবং এর পর এমন রাজত্বের জন্য দোয়া করেছিলেন, যা হবে অদ্বিতীয় ও দৃষ্টান্তহীন । আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেন । এরপর তার জন্য ঘোষণা করেন_ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।