বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

(contents কাসাসুল কুরআন-৬ ৪ ২৫ ফিরিয়ে আনার পর তিনি ভালোবাসা ও যুদ্ধের বাহনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে সেগুলোর পাদদেশ ও গলদেশে হাত বুলিয়ে দিলেন । স্নেহ করলেন ও মমতা দিলেন । উল্লিখিত তাফসির অনুযায়ী $5) $3 5% 5 2+ ৬:5 শু/-এর অর্থ হবে, “নিঃসন্দেহে আমার বস্তুর প্রতি ভালোবাসা (যুদ্ধের ঘোড়ার প্রতি ভালোবাসা) আল্লাহর স্মরণেরই অংশ । আর ৮৬খ৬ ৬) -এ ৬53% -এর সর্বনামটি ফিরবে ১৮১৩ ০৬১৮ এর দিকে । অর্থাৎ যখন ঘোড়াগুলো দৃষ্টির আড়ালে চলে গেলো । তখন ,-কে উহ্য মানার প্রয়োজন পড়বে না । আর ০; ৩&৭) 3১-৬ ৬০০% -এ -_এর অর্থ হবে “স্পর্শ করা ও হাত ফিরিয়ে দেওয়া’ । যা তার সাধারণ অর্থ । অভিধানে এ অর্থটিই প্রসিদ্ধ ৷* ইবনে জারির তাবারি ও ইমাম রাযি রহ. এ তাফসিরটিকেই প্রণিধানযোগ্য ও সত্যের নিকটবতী অভিহিত করেছেন। তারা বলেন, ঘোড়ার সংখ্যা হাজারেরও অধিক ছিলো এবং সেগুলোকে জিহাদের জন্য তৈরি করা হয়েছিলো । উপরস্তু এটিও একটি যৌক্তিক কথা যে, যদি তাঁর নামায কাযা হয়ে থাকে, তাহলে সেখানে প্রাণীদের কোনো দোষ নেই যে, তাদেরকে শাস্তি দেয়া হবে । এই বিষয়গুলো সামনে রেখে চিন্তা করা হলে স্পষ্টতই বুঝে আসে যে, হযরত আলি রা.-এর প্রতি যে ব্যাখ্যাটিকে সম্পৃক্ত করা হয়, তা সঠিক হতে পারেনা । ফয়সালা বিভিন্ন রেওয়ায়েত ও মুফাসসিরদের অভিমতসমূহ জানার পর আমাদের কাছে ইবনে জারির ও ইমাম রাযি-এর রায়কেই প্ৰণিধানযোগ্য ও সত্যের নিকটবর্তী মনে হয়েছে । কারণ হলো, প্রথমত এখানে কোনো কিছু উহ্য মানার প্রয়োজন পড়ছে না । দ্বিতীয়ত, হযরত সুলাইমান আ.-এর দিকে এমন কোনো কাজকে সম্পৃক্ত করার প্রয়োজন হচ্ছে না, যা যুক্তির বিচারে অসম্ভব মনে হয় । এক্ষেত্রে ইবনে কাসির রহ. ইবনে জরিরের আপত্তির যে উত্তর দিয়েছেন, সেটিকেও অনেক দূরবর্তী ব্যাখ্যার চেয়ে অতিরিক্ত কিছু মনে হচ্ছে না । কেননা, একজন উচ্চশ্রেণির নবীর ঘটনায় কোনো শক্তিশালী কারণ পাওয়া যাচ্ছে না, যার প্রেক্ষিতে” দশ অথবা বিশ হাজার ঘোড়াকে এভাবে যবেহ "১০৬ এর অর্থ হলো, {£1 ৬১, । দেখুন, আল বাহরুল মুহিত : ৭/৩৯৬ ". ফাতহুল বারি : ৬/৩৫৬, তারিখে ইবনে কাসির : ২/২৫ '. ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মাঝে দশ হাজার ও বিশ হাজার; উভয় www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।