হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ২৪ ২য় তাফসির হযরত হাসান বসরি রহ.-এর সূত্রে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, মূল ঘটনাটি ছিলো, জিহাদের অভিযানের প্রস্তুতি হিসেবে হযরত সুলাইমান আ. ঘোড়াগুলোকে হাজির করার নির্দেশ প্রদান করেন । যথারীতি হাজির করা হয় । এরপর প্রথম তাফসির অনুযায়ী যা ঘটার ঘটে যায়, তখন হযরত সুলাইমান আ. সেগুলোকে ফিরিয়ে এনে সেগুলোর পা ও গর্দানের ওপর মৃদু প্রহার করে বললেন, আগত সময়ে তোমরা যেনো আমার আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়ার কারণ না হও ৷* এই তাফসির অনুযায়ী আয়াতে উল্লিখিত ১ শব্দের অর্থ, মৃদু প্রহার করা । কাজেই তখন উদ্দেশ্য হবে, যদিও জিহাদের প্রস্তুতিতে ব্যস্ত থাকাটাই গাফলতির কারণ হয়ে দাড়িয়েছে, তা সত্ত্বেও হযরত সুলাইমান আ. বাহ্যিক কারণ হিসেবে ঘোড়াগুলোকেই চিহ্নিত করে সেগুলোর সঙ্গে এই আচরণ করেছেন । যে আচরণ থেকে সার্বিকভাবে দুঃখের প্রকাশ ঘটে । এটাও বুঝে আসে যে, তিনি সেগুলোকে মুক প্রাণী মনে করে সেগুলোকে নিজের ক্রোধ ঝারার পাত্র বানাতে চান নি, বরং তিনি শুধু দুঃখই প্রকাশ করতে চেয়েছে । ৩য় তাফসির আলি ইবনে আবি তালহার সূত্রে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে তৃতীয় যে তাফসিরটি বর্ণিত রয়েছে তা প্রথম দুটি তাফসির থেকে আলাদা । সেখানে নামায কাযা হওয়া, সূর্যাস্ত যাওয়া, ঘোড়াগুলোকে যবেহ করা, এর কোনোটাই নেই । বরং ঘটনার বিবরণে প্রকাশ যে, জিহাদের একটি অভিযানে একদিন সন্ধ্যার সময় হযরত সুলাইমান আ. জিহাদের ঘোড়াগুলোকে আতস্তাবলে নিয়ে আসার আদেশ করলেন । তিনি ঘোড়ার বংশ ও বৈশিষ্ট্য সম্পর্কে অভিজ্ঞ ছিলেন । তিনি দেখতে পেলেন যে, সবকটি-ই দ্রুতগামী ও দৃষ্টিনন্দন । সংখ্যায়ও প্রচুর । এ কারণে তিনি খুব খুশি হন এবং বলেন, এই ঘোড়াগুলোর জন্য আমার এ ভালোবাসা এমন বস্তজাগতিক ভালোবাসা, যা আমার পালনকর্তার স্মরণেরই একটি অংশ । হযরত সুলাইমান আ. এমন চিন্ত করছিলেন । এর মধ্যেই ঘোড়াগুলো আতস্তাবলের উদ্দেশে রওয়ানা হলো । তিনি সেগুলোর দিকে দ্বিতীয়বার দৃষ্টি উঠালেন, ততক্ষণে সেগুলো দৃষ্টিসীমার বাইরে চলে গেছে । তিনি সেগুলোকে ফিরিয়ে আনতে বললেন । সেগুলো * ফাতহুল বারি : ৬/২৫৬ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।