কাসাসুল কুরআন-৬ ৪২১ 'আর এ কারণেই রাজা সুলাইমান লোকদেরকে বেগার খাটিয়েছিলেন। যে আল্লাহ তাআলার ঘর, (মসজিদে আকসা ও জেরুজালেম নগরী), নিজের রাজপ্রসাদ (সুলাইমানী অট্টালিকা) মুলু নগরী, ও জেরুজালেমের সীমানাপ্রাচীর এবং হাসুর, মাজদু ও জাযের নামক নগরীগুলোও নির্মাণ করেছিলেন... কাজেই সুলাইমান জাযের ও বাইতে হাওরানের নিম্নাঞ্চল পুনর্নিমর্ণ করেন । আর বা'লাত ও দাশতে তাদাম্মুরকে রাজ্যের মধ্যস্থলে... এবং সুলাইমানের শাসনাধীন সমস্ত ধন-ভাণ্ডারের নগরগুলোও নির্মাণ করেছিলেন । আর তার গাড়ির শহর এবং তার সর্দারদের শহর তৈরি করেছিলেন । এছাড়া সুলাইমানের যত বাসনা ছিলো, সবকিছুই জেরুজালেম, লেবাননসহ শাসনাধীন স্থানগুলোতে নির্মাণ করিয়েছিলেন” এভাবে তাওরাতে বিশালাকারের হাউয, বড় ও ভারি ডেগ, ভাস্কর্য এবং সেগুলোর নির্মাণকাজে ব্যবহৃত মুল্যবান পাথরসমূহ সম্পর্কে বিশাল তালিকা দেয়া রয়েছে ।* তামার ঝরণা হযরত সুলাইমানের শখ ছিলো বিশালাকারের প্রাসাদ এবং ইস্পাতদৃঢ় মজবুত কেল্লা তৈরি করা । নির্মিতব্য স্থাপনা যেনো মজবুত হয়, তার প্রতি তিনি সজাগ দৃষ্টি রাখতেন । এ জন্য আবশ্যক ছিলো, চুনামাটির মিশ্রণ ব্যবহার না করে ধাতুর মিশ্রণ ব্যবহার করা । কিন্তু এত প্রচুর মিশ্রণ কোথায় পাওয়া যাবে? হযরত সুলাইমান আ. সমস্যাটি নিয়ে চিন্তিত ছিলেন । কিন্তু আল্লাহ তাআলা হযরত সুলাইমান আ.-এর এ সমস্যার সমাধান করে দেন এভাবে যে, তাকে গলিত তামার ঝরনা দান করেন। মুফাসসিরদের মধ্য হতে কারো কারো অভিমত হলো, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আ.-কে তামা গলানোর শক্তি দান করেছিলেন । এটিও তার একটি মুজেযা ছিলো । এর পূর্বে অন্য কেউ তামা গলাতে জানতো না । নাজ্জার বলেন, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আ.-কে এ নেয়ামত দান করেছিলেন যে, পৃথিবীর যেখানে যেখানে দাহ্য পদার্থের কারণে তামার খনি পানির মতো প্রবাহিত হতো সেই ঝরনাগুলোর খৌজ হযরত সুলাইমান আ.- '. সালাতিন : ১, অধ্যায় : ৭-৮ '. সালাতিন : ১, অধ্যায় : ৯, আয়াত : ১৫-২০ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।