হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ২০ ‘আর সকল শয়তানকে তার অনুগত করে দিলাম, অর্থাৎ যারা ছিলো প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরী । এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম, যারা আবদ্ধ থাকতো শৃঙ্খলে ।এগুলো আমার অনুগ্রহ, অতএব এগুলো কাউকে দাও অথবা নিজে রেখে দাও - এর কোনো হিসেব দিতে হবে না !' [সুরা সাদ : আয়াত ৩৭-৩৯] হযরত শাহ আবদুল কাদির রহ. বলেন, মহান আল্লাহ হযরত সুলাইমান আ.- কে বিশাল বিশাল নেয়ামত দান করেছেন এবং বলেছেন, এই বিশাল সম্পদের প্রাচুর্য চাইলে ব্যয় করো, দান করো, ধরে রাখো; তোমার ইচ্ছে, এর কোনো হিসেব কাউকে দিতে হবে না । এমন অনুমতি পাওয়া সত্বেও হযরত সুলাইমান আ. এই বিশাল প্রাচুর্য ও ক্ষমতাকে আল্লাহর সৃষ্টির সেবার জন্য ‘আল্লাহর আমানত' জ্ঞান করে একটি দানাও নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করেন নি। বরং তিনি টুকরি তৈরি করে নিজের জীবিকা উপার্জন করতেন । ইমাম বাইযাবি রহ. এ স্থানে একটি ইসরাইলি বর্ণনা নকল করেছেন যে, জিন জাতি হযরত সুলাইমানের সিংহাসনকে এমন শিল্পিত কারুকার্যখচিত করে তৈরি করেছিলো যে, সিংহাসনের নিচে দুটি বিশালাকার রক্তখেকো সিংহ দাড়িয়ে ছিলো । আর দুটি শকুন উপর থেকে ঝুলছিলো । যখন হযরত সুলাইমান আ. সিংহাসনে আরোহণের জন্য সামনে অগ্রসর হয়ে সিংহাসনের কাছাকাছি চলে আসতেন, সঙ্গে সঙ্গে সেই বিশালকার সিংহ দুটি সামনের দিকে থাবা ছড়িয়ে বসে পড়তো আর সিংহাসনটি নিচু হয়ে যেতো । তিনি সিংহাসনে সমাসীন হতেই সিংহদুটি তৎক্ষণাৎ দাড়িয়ে পড়তো । আর ভয়ালদর্শন শকুন তার ডানা ছড়িয়ে দিয়ে মাথার ওপর ছায়া দিতো । এভাবে তিনি তাদেরকে দিয়ে পাথরের বিশালাকারের ডেগ বানিয়েছিলেন । বিরাট বিরাট চুলার ওপর সেগুলো রাখা হতো । কিন্তু ডেগগুলো এতটাই ভারী ছিলো যে, সেগুলোকে কোনোভাবে নড়ানো যেতো না । পাথর খোদাই করে অনেক বড় বড় হাউয তৈরি করা হয়েছিলো ৷ বাইতুল মুকাদ্দাস নগরী, মসজিদুল আকসা ও এ সব স্থাপনা নির্মাণ ও কারুকায করতে মাত্র সাত বছর লেগেছিলো তাওরাতের বিভিন্ন অংশে এই নির্মাণকাজের বিশদ বিবরণ উঠে এসেছে ’ বাইযাবি, সুরা সাবা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।