বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ১৮ আ.-এর বিশেষ বৈশিষ্ট্য অভিহিত করা হয়েছে, তখন এক্ষেত্রে আমি আমার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটানো সমীচীন মনে করিনি । বাইতুল মুকাদ্দাস নির্মাণ আল্লাহ তাআলা জিনজাতিকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, কঠিন থেকে কঠিনতর কাজও তারা করে ফেলতে পারে । এ কারণে হযরত সুলাইমান আ. ইচ্ছে করলেন, মসজিদের পুনর্নির্মাণের সঙ্গে সঙ্গে তার চারদিকে একটি জনপদ আবাদ করবেন । তার আকাঙ্ক্ষা ছিলো, তিনি মসজিদ ও জনপদটিকে মূল্যবান পাথর দিয়ে নির্মাণ করবেন । এ জন্য দূর-দৃূরাস্ত থেকে সুন্দর বড় বড় পাথর নিয়ে আসেন । আর জানা কথা যে, সেই প্রাচীন যুগে যাতায়াতের উন্নত ব্যবস্থা ছিলো না । উপকরণ ছিলো নিতাস্তই সীমিত । তা হযরত সুলাইমান আ.-এর আকাঙ্কা পূরণে যথেষ্ট ছিলো না । এই বিশাল কর্মযজ্ঞ শুধু জিনদের পক্ষেই সম্পন্ন করা সম্ভব ছিলো । এ কারণে তিনি এ কাজে জিনদের ব্যবহার করেন । তাদেরকে দিয়ে দূর থেকে বড় বড় সুদৃশ্য পাথর একত্র করতেন । এভাবেই বাইতুল মুকাদ্দাস নির্মিত হয় । সাধারণভাবে একটি প্রসিদ্ধ কথা হলো, মসজিদে আকসা ও বাইতুল মুকাদ্দাসের নির্মাণ হযরত সুলাইমান আ.-এর যুগে হয়েছিলো । কথাটি সঠিক নয় । কারণ হলো, বুখারি ও মুসলিমের বিশুদ্ধ মারফু হাদীসে বর্ণিত রয়েছে যে, একবার হযরত আবু যর গিফারি রা. নবী করিম সাল্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল, পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ কোনটি? নবীজি বলেন, মসজিদে হারাম ৷ তিনি পুনরায় প্রশ্ন করেন, এর পর কোন মসজিদটি অস্তিত্ব লাভ করে? নবীজি বলেন, মসজিদে আকসা । আবু যর রা. পুনরায় জানতে চান, এ দুটির মধ্যবতী মেয়াদ কত দিন? নবীজি বলেন, এ দুটোর তৈরির মধ্যবতী মেয়াদ চল্লিশ বছর ৷* অথচ মসজিদে হারাম নির্মাতা হযরত ইবরাহিম আ.-এর সঙ্গে হযরত সুলাইমান আ.-এর মাঝখানে হাজার বছরেরও বেশি ব্যবধান । এ কারণে হাদিসের ব্যাখ্যা হলো, যেভাবে হযরত ইবরাহিম আ. মসজিদে হারাম নির্মাণ করেন, যাকে কেন্দ্র করে মন্ধা নগরীর গোড়াপত্তন ঘটে, তদ্রুপ হযরত ইয়াকুব (ইসরাইল) আ. মসজিদে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন, যাকে কেন্দ্র করে আশপাশেই জনপদ গড়ে উঠেছিলো । যার অনেক দিন পর হযরত সুলাইমান ২ বুখারি, কিতাবুল আম্বিয়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।