বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ১৬ কতিপয় খোদাদ্রোহীকে দেখা যায় যে, ‘মুজেযা অস্বীকার করা' ও 'জিনজাতির অস্তিত্বকে অস্বীকার করা'-এর আতিশয্যে এ জাতীয় স্থানগুলোর মতো এখানেও হাস্যকর অবাস্তর কথার অবতারণা ঘটায় । তারা বলে, এখানে জিন দ্বারা উদ্দেশ্য হলো, এমন এক জাতি যারা সেযুগে প্রচণ্ড শারীরিক ক্ষমতা ও দানবীয় দৈহিক কাঠামোর অধিকারী ছিলো । সুলাইমান আ. ছাড়া অন্য কেউ তাদের নিয়ন্ত্রণ করতে পারতো না । পশু-পাখিদের বশ্যতা সম্পর্কে তারা এ কথা বলে যে, কুরআনে এ সম্পর্কে শুধু হুদহুদের কথা উল্লেখ করা হয়েছে। এখানে ‘হুদহুদ’ পাখি উদ্দেশ্য নয় । বরং এটি ছিলো এক ব্যক্তির নাম । তার দায়িত্ব ছিলো পানি সন্ধান করা । সুদীর্ঘকাল যাবৎ এ প্রথা চলে আসছে যে, লোকেরা যার পূজা করে, নিজ সন্তানদের নাম তার নামে রাখে । বর্তমানে এটি একটি স্বতস্ত্র শাস্ত্রের রূপ নিয়েছে । একে ট্যুটিজম (TOOTISM) বলা হয় । এ ধরনের ভিত্তিহীন ব্যাখ্যার আশ্রয় গ্রহণকারীরা হয়তো খোদাদ্রোহিতার উন্মাদনায় কুরআনের অর্থকে বিকৃত করার দুঃসাহস দেখিয়েছে অথবা কুরআনের শিক্ষা সম্পর্কে অজ্ঞ হওয়া সত্ত্বেও দলিলবিহীন দাবির পেছনে পড়ে রয়েছে । যে, তারাও মানুষদের মতো আল্লাহর ভিন্ন একটি সৃষ্টি । বিষয়টি সম্পর্কে আমরা কাসাসুল কুরআনের প্রথম খণ্ডে দীর্ঘ আলোচনা করেছি । এখানে শুধু একটি আয়াতই পেশ করছি, যা আলোচ্য বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সক্ষমতা রাখে । ইরশাদ হয়েছে_ Ed LIMITS EG LEE; ‘আমি তো জিন ও মানব সম্প্রদায়কে শুধু এজন্যই সৃষ্টি করেছি যে, তারা আমার ইবাদত করবে !' এই আয়াতে ‘জিন'-কে মানবজাতির বাইরে একটি ভিন্ন সৃষ্টিজীব অভিহিত করে উভয়টির সৃষ্টিরহস্য জানিয়ে দেয়া হয়েছে । কাজেই এই আয়াত সামনে রাখার পর যদি কেউ এ কথা বলে যে, ‘জিন হলো মানবজাতিরই একটি শক্তিশালী দেহবিশিষ্ট জাতি’ তাহলে তা অজ্ঞতা বৈ কিছু নয় । তদ্রূপ যখন হুদহুদের ঘটনায় পবিত্র কুরআন পরিষ্কার তাকে পাখি বলেছে তখন কার এমন দুঃসাহস হয় যে, সে তার বিপরীত অপব্যাখ্যার আশ্রয় নেয়? কুরআন বলেছে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।