বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ١٣٣
📝 نص 📖 PDF

হযরত সুলাইমান আলাইহিস সালাম ৪ ১৪ ২. বায়ু বশীকরণ হযরত সুলাইমান আ.-এর নবুওতের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো, মহান আল্লাহ তার জন্য বাতাসকে এমনভাবে বশীভূত করে দিয়েছিলেন যে, তিনি যখন চাইতেন, এক সকালেই এক মাসের পথ পেরিয়ে যেতে পারতেন এবং এক সন্ধ্যায় আরো এক মাসের পথ অতিক্রম করতে পারতেন । হযরত সুলাইমান আ.-এর উল্লিখিত মর্যাদা সম্পর্কে পবিত্র কুরআন তিনটি কথা বলেছে । একটি হলো, বাতাসকে হযরত সুলাইমানের জন্য বশীভূত করে দেয়া হয়েছে । দ্বিতীয়টি হলো, বাতাসকে তার হুকুমের এমন অনুগত করে দেয়া হয়েছে যে, প্রবল ও ঝঞ্রাপূর্ণ হওয়া সত্বেও তার নির্দেশে সেটি মৃদু ও মঙ্থর হয়ে আরামদায়ক হয়ে যেতো । তৃতীয় কথা হলো, সেটি এমন আরামদায়ক হওয়া সত্বেও এতটাই দ্রুতগামী ছিলো যে, একজন অশ্বারোহী অনবরত একমাস ঘোড়া ছুটিয়ে যেখানে পৌছতো, হযরত সুলাইমান আ. মাত্র এক সকাল সফর করেই সেখানে পৌছে যেতেন । যেনো হযরত সুলাইমান আ.-এর সিংহাসন ইঞ্জিন ও মেশিনের মতো বাহিক্য উপকরণের উর্ধ্বে ছিলো এবং মহান আল্লাহর নির্দেশে তা একটি দ্রুতগামী উড়োজাহাজের চেয়েও কয়েকগুণ দ্রুততার সঙ্গে বাতাসের ওপর দিয়ে উড়ে যেতে পারতো । একজন প্রকৃতিপূজারী মানুষের দৃষ্টিতে এটি অবিশ্বাস্য মনে হতে পারে । কিন্তু বাস্তবতা হলো, আমরা এটি বুঝতে অক্ষম । কারণ হলো, মানবচিতন্তার কাছে এটি একটি স্বীকৃত সত্য যে, মানুষের চিত্তাশক্তি ও কর্মশক্তি সমান নয় । তদ্রূপ সবার চিন্তাশক্তিও এক নয় । একজন মানুষ যে জিনিসটিকে তার বুদ্ধি দিয়ে করে এবং সেটা করাকে সহজও মনে করে, অন্য ব্যক্তির বুদ্ধি সেটাকে অসম্ভব মনে করে থাকে । এই নীতির আলোকে তাহলে আমাদের স্বীকার করতে অসুবিধা কোথায় যে, আল্লাহ তাআলা যেভাবে সাধারণ কুদরতি নীতি অনুযায়ী বিশ্বচরাচরের বস্তুেরাশিকে উপকরণের সঙ্গে জুড়ে দিয়েছেন, তদ্রপ কুদরতি নীতির কিছু কিছু বিষয়কে উপকরণের উ্ধ্্বেও রেখেছেন । পৃথিবীর সাধারণ জ্ঞানীরা কারণের সঙ্গে কারণ জুড়ে ফলাফল বের করে থাকেন । এর বাইরে যেতে পারেন না । কিন্তু মহান নবীগণ এমন ছিলেন না । তারা এর বাইরে থেকেও নিশ্চিত জ্ঞান অর্জন করতে পারতেন । বর্তমান পৃথিবীর জ্ঞান সেই জ্ঞান পর্যন্ত পৌছুবে না । কাজেই এ জাতীয় বিষয়গুলোর সংবাদ যেহেতু ওহির মাধ্যমে প্রাপ্ত, কাজেই মানবধারণা, মানববুদ্ধি ও আকলের সীমাবদ্ধতা দিয়ে সেগুলোর অকাট্য সত্যকে অস্বীকার করা ঠিক হবে না ৷ যদি কোনো www.eelm.weebly.com

— صفحة ١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.