কাসাসুল কুরআন-৬ * ১৪৩ আচরণ হয় এর থেকে সম্পূর্ণ আলাদা । এবং সেটাই হওয়া উচিত । কারণ হলো, তারা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা ও কথা শোনার ক্ষমতা রাখেন । কাজেই আল্লাহর বিধান পালন করার যে দায়িত্ব তাদের ওপর ন্যস্ত রয়েছে তা অন্য কারো ওপর ন্যস্ত নয় । যার কারণে তাদের কর্তব্য হলো, তারা যে কাজ-ই করবেন তা অবশ্যই আল্লাহর ওহির আলোকে হতে হবে । বিশেষ করে, দীনের প্রচার ও হকের পয়গাম সম্পর্কিত প্রতিটি বিষয়ে আসমানি ওহির ইলমে ইয়াকিনের সঙ্গেই তাদের বন্ধন থাকতে হবে । যার কারণে যখন তারা কোনো কাজে দ্রুততার আশ্রয় নিয়ে ফেলেন অথবা ওহির অপেক্ষা না করে কোনো কথা বা কাজের পদক্ষেপ নিয়ে ফেলেন, তখন -বিষয়টি যত ক্ষুদ্রই হোক না কেনো- তাদেরকে মহান আল্লাহ কঠিনভাবে পাকড়াও করে থাকেন । এসময় অবস্থাচিত্র ফুটিয়ে তোলার জন্য আল্লাহ তাআলা এমন অভিব্যক্তি ব্যবহার করেন যে, শ্রবণকারী মনে করবে, বাস্তবেই তারা বুঝি বিশাল কোনো অন্যায় করে ফেলেছেন । তবে যাই ঘটুক, সবসময়ের মতো এমন নিদারুণ মুহূর্তেও মহান আল্লাহর সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকে । আর তারাও তৎক্ষণাৎ সতর্ক হয়ে নিজের অনুতাপ স্বীকার করে ক্ষমা প্রার্থনার জন্য দু-হাত তুলে ধরেন । তওবা ও ইসতিগফারের আশ্রয়ে নিজেকে সমর্পণ করেন । ফলে অতি দ্রুত তারা মহান আল্লাহর কাছে মকবুল হয়ে যান । যা তাঁদের সম্মান ও মর্যাদাকে পূর্বাপেক্ষা কয়েক গুণ বাড়িয়ে দেয় । পবিত্র কুরআনের বাচনভঙ্গি ও উপস্থাপনাশৈলীর ক্ষেত্রে উল্লিখিত মৌলিক তথ্যটির গুরুত্ব ও তাৎপর্য কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না । যদি কেউ উল্লিখিত বিষয়টি না জানে তাহলে সে এ জাতীয় স্থানে মারাত্মক সংশয়ে পড়ে যাবে । সে দেখবে, একদিকে মহান আল্লাহ একজনকে নবী ও রাসুল বলে প্রশংসার অঞ্জলি ঢেলে দিচ্ছেন আর অন্যদিকে কথাদৃষ্টে মনে হচ্ছে, তিনি বুঝি চরম কোনো অন্যায় করে ফেলেছেন । যার কারণে প্রথমে সে অবশ্যই হয়রান ও কিংকর্তব্যবিমুঢ় হয়ে যাবে । এরপর হয়তো সে বক্রপথে নেমে পড়বে অথবা ওয়াসওয়াসার অন্ধকার প্রান্তরে উদ্ভান্তের মতো ঘুরে বেড়াবে । কাজেই আবশ্যক হলো, আম্বিয়া আলাইহিমুস সালাম সম্পর্কিত ঘটনাবলি ও সংবাদের ক্ষেত্রে উল্লিখিত মৌলিক তথ্যটি সবসময় দৃষ্টির সম্মুখে রাখতে হবে, যেনো সিরাতুল মুসতাকিম থেকে পা ফসকে না যায় । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।