বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

contents হযরত ইউনুস আলাইহিস সালাম * ১৪২ শিক্ষা ও উপদেশ যদি শিক্ষা ও উপদেশ গ্রহণের মানসিকতা নিয়ে হযরত ইউনুস আ.-এর জীবনী অধ্যয়ন করা হলে নিমের বাস্তবতাগুলো দৃষ্টির সম্মুখে ফুটে উঠবে ১। মানবসম্প্রদায়ের হেদায়েতের ক্ষেত্রে মহান আল্লাহর ‘চিরন্তন নীতি’ হলো, যখন কোনো জাতি তাদের নবীর দাওয়াত থেকে অব্যাহতভাবে মুখ ফিরিয়ে রাখে; অত্যাচার, অনাচার ও অবিচারকে নিজেদের প্রতীক বানিয়ে ফেলে আর আল্লাহর নবী তাদের ওপর আযাব নেমে আসার সংবাদ প্রদান করেন, তখন সেই জাতির সামনে মাত্র দুটি পথ খোলা থাকে । হয়তো তারা আযাব আসার পূর্বেই ঈমান নিয়ে আসে, ফলে আযাব থেকে বেঁচে যায়, আর না হয় ঈমান না আনার কারণে আযাবে নিপতিত হয় । যদি নবীর আযাবের সংবাদ দেয়ার পর আযাব নেমে আসার পূর্বে তারা ঈমান না আনে, তাহলে সেই আযাব থেকে তাদের রক্ষা পাওয়া কোনোভাবেই সম্ভব হয় না । হযরত নুহ, সালেহ, গোষ্ঠীর বিশাল সভ্যতা, অতি উন্নত কৃষ্টি, অত্যাচারী শক্তি ও প্রতাপের অধিকারী হওয়া সত্বেও আল্লাহ তাআলার আযাবে মুহূর্তেই পৃথিবীর বুক থেকে তাদের ধ্বংস এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সুদীর্ঘ ইতিহাস এই সত্যকে স্মরণ করিয়ে দেয় । ২ । বিগত দিনে যত উম্মত অতিবাহিত হয়েছেন, তাদের মধ্যে হযরত ইউনুস আ.-এর জাতি ভিন্ন একটি উদাহরণ দাড় করিয়েছে । তারা আযাব নেমে আসার পূর্বেই ঈমান এনেছে এবং তারা আল্লাহর সত্য অনুসারী ও অনুগত হওয়ার মাধ্যমে আযাব থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে কতই না ভালো হতো, যদি তাদের পরবর্তীকালে আগমনকারী বিভিন্ন জাতি ও প্রজনু হযরত ইউনুসের জাতির পদাঙ্ক অনুসরণ করে এভাবে আল্লাহর আযাব থেকে নিজেদের রক্ষা করতে সমর্থ হতো । কিন্তু আফসোসের বিষয় হলো, তেমনটি ঘটেনি । ৩ । পৃথিবীর অন্য সকল বিশেষ মানুষসহ সাধারণ মানুষদের সঙ্গে মহান আল্লাহ যে আচরণ করে থাকেন, আম্বিয়া আলাইহিমুস সালামের সঙ্গে তার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।