কাসাসুল কুরআন-৬ * ১৪১ নিজস্ব অভিমত আবিষ্কার করে তার ভিত্তিতে ফযিলত প্রদান নিষিদ্ধ । এমন ফযিলত নিষিদ্ধ নয়, যা শরয়ি দলিলের ওপর প্রতিষ্ঠিত । অথবা এমনভাবে ফযিলত দেওয়া নিষিদ্ধ, যা ব্যক্ত করার কারণে যে নবীর ওপর ফযিলত দেয়া হচ্ছে, তার মর্যাদা খাটো করা হয়। অথবা কোনো বিতর্ক ও বিবাদ উক্কে দেয়া হয়। অথবা সেই ফযিলত নিষিদ্ধ, যার কারণে কোনো এক নবীর ক্ষেত্রে এমনভাবে সমুদয় ফযিলত একত্র করা হয়, ফলে এ কথা আবশ্যক হয়ে পড়ে যে, অন্য নবীর কোনো ফযিলত-ই নেই । পক্ষান্তরে এমনভাবে ফযিলত দেওয়া -যেমন কেউ বললো, মুয়ায্যিনের চেয়ে ইমাম শ্রেষ্ঠ । এর দ্বারা মুয়াযযিনের মর্যাদা খাটো করা হয়নি- এভাবে ফযিলত দেওয়া জায়েয । একটি দুর্বল অভিমতে পাওয়া যায় যে, উল্লিখিত নিষেধাজ্ঞার অর্থ হলো, খোদ নবুওতের ক্ষেত্রে একজনকে অপরের ওপর প্রাধান্য দিয়ো না । যেমনটি পবিত্র কুরআন ইরশাদ করেছে 23216785 । এর বিপরীতে ব্যক্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো সম্মানিত নবীকে অন্য কারো ওপর প্রাধান্য দেওয়া নিষিদ্ধ নয়; যেমনটি নিম্নের আয়াতে মহান আল্লাহ নিজেই ইরশাদ করেছেন 2৯ ¥ 8 হালিমি বলেন, যেসব হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীগণের পারস্পরিক ফযিলত দেয়াকে নিষেধ করেছেন, তার সম্পর্ক বিশেষ ক্ষেত্রের সঙ্গে । তা হলো, যেখানে আহলে কিতাবদের সঙ্গে নবীদের ফযিলত দেয়া নিয়ে বিতর্ক হচ্ছে অথবা, যেমন, মুসলমান ও খ্রিস্টান নিজের নবীকে অন্যের নবীর ওপর শ্রেষ্ঠত্ব দিচ্ছে । কেননা, এ জাতীয় অবস্থায় যখন দুই ধর্মের মাঝখানে বিতর্ক উঠে পড়ে তখন এমন কথার লাগাম টেনে ধরা মুশকিল হয়ে যায়, যে কথাটি অন্য ধর্মের নবীর মর্যাদায় অবমাননাকর হয় । এমনকি সেটি কুফরিকে পর্যন্ত আবশ্যক করে তোলে । [কারণ, সব ধর্মের সকল সত্য নবীকে নিজের নবী মনে করা প্রত্যেক মুসলমানের জন্য ফরয] । এর বিপরীতে যদি এটাই উদ্দেশ্য হয় যে, নবীগণের পারস্পরিক ফযিলত আলোচনা করার কারণে একজনের ওপর অন্যজনের প্রকৃত প্রাধান্য প্রমাণিত করা হবে, তাহলে এটি নিষিদ্ধ নয় ৷ » ফাতহুল বারি ৬/৬ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।