বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম * ১২ Bus Urls ZB GES SN IG 5,30 LULL S35 0 Gp OGL INS Sa ‘আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম । তারা বলেছিলো, ‘আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন । সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন । বলেছিলেন, হে লোকসকল, আমাকে উড়সন্ত পাখিকুলের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং আমাকে সবকিছু দেয়া হয়েছে । নিশ্চয় এটা সুস্পষ্ট খ্রেষ্ঠত্‌ ৷' [সুরা নামল : আয়াত ১৫-১৬] এখানে ‘উড়ন্ত পক্ষিকুলের ভাষা’ যে গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে তা থেকে এ কথা পরিষ্কার হয়ে যায় যে, এ কথার উদ্দেশ্য নয় যে, তিনি তার কল্পনা ও অনুমান শক্তির মাধ্যমে পাখিদের ভিন্ন ভিন্ন আওয়াজ দ্বারা শুধু সেগুলোর উদ্দেশ্য বুঝতে পারতেন । এর বেশি কিছু নয় ৷' কেননা, কল্পনা ও অনুমান শক্তি প্রয়োগের এই যোগ্যতা অনেক লোকেরই আছে । তারা পালিত জীব-জসত্তুর ক্ষুধা-তৃষ্ণার সময়ের আওয়াজ, খুশি ও আনন্দের আওয়াজ, প্রভুকে কাছে দেখে খুশি প্রকাশ ও আনুগত্যের আওয়াজ, শত্রুকে দেখে বিশেষ শব্দে ডাকার আওয়াজের মধ্যে ভালোভাবেই পার্থক্য করতে পারতেন । সেগুলো কী চায় তা বুঝতে পারতেন । উল্লিখিত আয়াতে কল্পনা ও অনুমান শক্তির মাধ্যমে পাখিদের উদ্দেশ্য বুঝা উদ্দেশ্য নয় । তা ছাড়া পাখির বুলি দ্বারা ওই জ্ঞানও উদ্দেশ্য নয় যা জ্ঞানের আধুনিক যুগে ধারণা ও অনুমানের ভিত্তিতে কতিপয় জত্তর কথা বলার ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে, যাকে জুওলজি (ZOOLOGY) বা প্রাণিবিজ্ঞানের একটি শাখা গণ্য করা হয়। কেননা, এগুলোও অনুমাননির্ভর । উপরিউক্ত অভিজ্ঞতা লাভের পর জ্ঞানের ধনুক থেকে তা বের হয়েছে। এগুলোকে সন্দেহমুক্ত বিশ্বাসযোগ্য জ্ঞান বলে খোদ প্রাণিবিজ্ঞানীরাও স্বীকার করেন না । তাদের মতে, এটি একটি অভিজ্ঞতালক্ধ শাস্ত্র, যা যে কোনো ব্যক্তি চেষ্টা করলে অর্জন করতে পারে । আর বাস্তবতা হলো, হযরত দাউদ ও সুলাইমান আলাইহিমাস সালামের যদি এমন জ্ঞানই থাকতো, তাহলে পবিত্র কুরআন এতটা গুরুত্বের সঙ্গে উল্লেখ করার প্রয়োজন মনে করতো না । কুরআনুল কারিম যেভাবে তা উল্লেখ করেছে এবং এর ওপর হযরত সুলাইমান আ.-এর কৃতজ্ঞতা জ্ঞাপনকে যেভাবে বর্ণনা করেছে, তার দ্বারা 32 Ge 251 FLEE HN ab Md SES Cl SLL 5535 FT 5 es 6 o পে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।