কাসাসুল কুরআন-৬ * ১৩৯ এই উত্তরটিও শক্তিশালী নয় । কারণ হলো, যখন নবীজি উল্লিখিত বাক্যে বিষয়টিকে সমস্ত নবীর ক্ষেত্রে সামগ্রিক আকারে উল্লেখ করেছেন তখন কোনো অর্থ হয়না । তৃতীয় সমাধান হলো, যেসকল রেওয়ায়েতে আম্বিয়া আলাইহিমুস সালাম-এর পারস্পরিক শ্রেষ্ঠত্বের কথা নাকচ করা হয়েছে সেখানে মূলত খোদ নবুওতের শ্রেষ্ঠত্ব উদ্দেশ্য । নয়তো বৈশিষ্ট্য ও গুণাবলির বিচারে কারো ওপর কারো শ্রেষ্ঠত্ব অৰ্জিত হওয়াকে অস্বীকার করা হয় নি । যেমনটি সুরা বাকারায় বলা হয়েছে যে, মুমিনের বৈশিষ্ট্য হলো, ALIASES [আমরা কোনো নবী-রাসুলের মধ্যে বিভেদ করি না]। আমরা এমন করি না যে, আল্লাহর সত্যবাদী নবীদের মধ্য হতে একজনকে মানি আর অন্যদের মানি না। এই সমাধান হৃদয়গ্রাহী হতো, যদি নবীজির উল্লিখিত ইরশাদ এমন কোনো ঘটনার প্রেক্ষিতে হতো, যেখানে কোনো সত্য নবিকে মানা-না-মানা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে । অথচ ইহুদির সেই ঘটনাটির মাঝে খোদ নবুয়ত নিয়ে বিতর্ক ওঠে নি, বরং তাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত মুসা আ.-এর মাঝে কে কার চেয়ে শ্রেষ্ঠ তা নিয়ে তর্ক হয়েছে । কাজেই উল্লিখিত বিষয়টির সর্বোত্তম সমাধান হলো, নিঃসন্দেহে নবী- রাসুলদের মাঝে ফযিলতের স্তরগত তারতম্য রয়েছে। তাদের মাঝে একজনের অপরজন হতে এগিয়ে থাকাটা সন্দেহাতীতভাবে প্রমাণিত । এতে কোনো সন্দেহ নেই যে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত নবী-রাসুলের চেয়ে শ্রেষ্ঠ । কাজেই যে রেওয়ায়েতের মাঝে নবীজি আশ্বিয়ায়ে কেরামের পরস্পরে শ্রেষ্ঠত্বের ধারাক্রম টানতে নিষেধ করেছেন, তার ব্যাখ্যা হলো, কোনো নবীর ওপর অন্য নবীকে এমনভাবে শ্ৰেষ্ঠত্ব দেওয়া, যার ফলে সেই অন্য নবীকে খাটো করা হয়, এটা নিষিদ্ধ । অর্থাৎ কোনো নবীর প্রতি ভালোবাসার আতিশয্যে অপরাপর আম্বিয়াদের তুলনায় তার এমন প্রশংসা করা উচিত হবে না, যার পরিণতিতে অন্য নবীর উচ্চ মর্যাদাকে খাটো করা হয়ে যায় । উপরস্তু ব্যাপারটি যদি তর্ক-বিতর্কের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।