বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউনুস আলাইহিস সালাম ৪ ১৩৬ হযরত ইউনুস আ.-এর সম্মান ও মর্যাদা বিভিন্ন সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ইউনুস আ.-এর আলোচনা করার সময় তার বিশেষ প্রশংসা ও ফযিলত প্রকাশ করেছেন । বুখারি শরিফে বর্ণিত রয়েছে _ BY: JG ng be Gr FF CF LD) Iw pf Bas EATS TER AO ‘নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি যেনো কখনও এ কথা না বলে যে, আমি (নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইউনুস বিন মাত্তা থেকে অতি উত্তম ৷' হযরত আবু হুরায়রা রা. বর্ণিত, একবার জনৈক ইহুদি কোনো পণ্য বিক্রি করছিলো । অপর এক ব্যক্তি তার কাছ থেকে কিছু জিনিস ক্রয় করে তার যে মূল্য দিতে চাচ্ছিলো, তাতে ওই লোকটি সন্তুষ্ট হচ্ছিলো না । তখন সে বলতে লাগলো, ওই খোদার কসম যিনি মুসা আ.-কে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন আমি এ মূল্যে ওই জিনিসটি তোমার কাছে বিক্রি করবো না । জনৈক আনসারি সাহাবি তার মুখে ওই কথাটি শোনার পর ক্রোধে উত্তেজিত হয়ে কষে থাপ্পড় মেরে বসলো এবং বললো, আমাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদ্যমান থাকা সত্বেও একথা বলার সাহস তুমি কোথেকে পেলে? ইহুদি লোকটি তৎক্ষণাৎ নবীজির দরবারে উপস্থিত হয়ে ফরিয়াদ জানালো, হে আবুল কাসেম, আমি আপনার নিরাপত্তার প্রতিশ্রুতি পাওয়া একজন নাগরিক । তা সত্বেও ওই আনসারি আমার মুখে কেনো চপেটাঘাত করেছে । নবী করিম সাল্রাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আনসারি সাহাবির কাছে কারণ জিজ্ঞেস করলেন । যখন তিনি ঘটনার বিবরণ শুনালেন তখন নবীজির মুবারক চেহারা রাগে রক্তিম বর্ণ ধারণ করলো । তিনি বললেন, তোমরা নবীদের মধ্য হতে একজনকে অপরজনের ওপর প্রাধান্য দিয়ো না । কারণ হলো, প্রথমবার যখন শূঙ্গায় ফুৎকার দেয়া হবে তখন আকাশ ও জমিনের মধ্যকার যত প্রাণী রয়েছে, সবাই বেহুশ হয়ে যাবে । তবে তারা বেহুশ হবে না, যাদেরকে আল্লাহ এর ব্যতিক্রম রাখবেন । এরপর দ্বিতীয় বার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।