বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউনুস আলাইহিস সালাম ৪ ১৩৪ পুত্তিকাটির সূচনা এভাবে হয়েছে _ ‘আর খোদাবন্দের বাণী ইউনাহ বিন আমতার কাছে পৌছুলো । খোদাওয়ান্দ বললেন, ওঠো আর ওই বিশাল নগরী নিনাওয়া-এ গমন করো । সেখানকার আল্লাহ-বিরোধীদের মধ্যে তার বাণী প্রচার করো । কেননা, দুষ্টতায় তারা বড় বেশি বেড়ে গেছে ।' সেই ইউনাহ পুস্তিকার সমাপ্তি হয়েছে এভাবে _ ‘আর খোদাওয়ান্দ ইউনাহকে বললেন, তুমি কি ওই অরণ্ডের গাছটি শুকিয়ে যাওয়ার কারণে এতটা ব্যথিত হয়েছো? তিনি বললেন, আমি এতটা দুঃখ পেয়েছি যে, আমার মরে যেতে ইচ্ছে করছে । তখন আল্লাহ বললেন, ওই অরণ্ডের গাছটির প্রতি তোমার এ পরিমাণ দয়া হলো, যার জন্য তোমাকে কোনো সম্মান ব্যয় করতে হয় নি। তুমি সেটিকে উৎপন্নও করো নি। একরাতে সে নিজ থেকেই উৎপন্ন হয়েছে এবং একরাতেই শুকিয়ে গেছে। তাহলে নিনাওয়ার মতো এত বিশাল একটি নগরী, যেখানে এক লাখ বিশ হাজারেরও অধিক মানুষ বসবাস করে, যারা নিজেদের ডান-বাম হাতের তফাত করতে জানে না, এবং যেখানে প্রচুর পরিমাণ গবাদি পশু রয়েছে; তাদের ওপর দয়া করা কি আমার কর্তব্যে পড়ে না? উল্লিখিত পুস্তিকার ঘটনাপ্রবাহের সঙ্গে পবিত্র কুরআনের বর্ণনা অনেকাংশে মিলে যায় । তবে বিবরণের যেখানে যেখানে পার্থক্য রয়েছে, সেখানে পবিত্র কুরআনের বর্ণনাই সঠিক বলে প্রতিপন্ন হবে । কেননা, পবিত্র কুরআনের সংবাদ ওহির মতো বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত । পক্ষাস্তরে উল্লিখিত পুস্তিকাটি একটি বিকৃত সংকলনগ্রস্থের অংশ মাত্র । এটি খোদ হযরত ইউনুস আ.-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে সংকলিত হয় নি, বরং এটি অন্য কারো রচনা: যেখানে হযরত ইউনুস আ.-এর ঘটনাবলি সংকলন করা হয়েছে । ৫ | হযরত ইউনুস আ. নিনাওয়াবাসীদেরকে যে আযাবের ভয় দেখিয়েছিলেন, তার মেয়াদকাল নিয়ে বিভিন্ন অভিমত রয়েছে । অর্থাৎ তিন, সাত ও চল্লিশ । ইবনে কাসির 'তিন' দিনের মেয়াদকে প্রাধান্য দিয়েছেন। শাহ আবদুল কাদির চল্তিশ দিনের মেয়াদকালকে প্রাধান্য দিয়েছেন । ইউনাহ পুস্তিকায় চল্লিশ দিনের কথাই বলা হয়েছে । ৬। আলোচনার শুরুতেই জানিয়েছি যে, পবিত্র কুরআনের যে সুরাগুলোতে হযরত ইউনুস আ.-এর আলোচনা এসেছে, সেগুলোর মধ্যে সুরা আম্বিয়া ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।