কাসাসুল কুরআন-৬ ৪ ১৩৩ হেদায়েতের জন্য আদিষ্ট করেছিলেন । কিন্তু তিনি ‘তিরসিস’ এলাকায় পালিয়ে যান । আর সেই সফরেই মাছের ঘটনাটি ঘটে । ফলে তিনি সতর্ক হয়ে যান । এরপর তাকে নির্দেশ দেয়া হয়, নিনাওয়া ফিরে গিয়ে আপনার দায়িত্ব পালন করুন । হযরত ইউনুস আ. সেখানে ফিরে দীন প্রচার করেন। তারা স্বজাতি এবারও যখন দাওয়াত কবুল করতে অস্বীকৃতি জানায় তখন তিনি তাদের ভীতি প্রদর্শন করে বলেন, আগামী চল্লিশ দিনের মধ্যে তোমাদের ওপর আল্লাহর আযাব নামছে । আর তিনি দূরবর্তী একটি জঙ্গলে চলে যান । তখন তার স্বজাতি তৎক্ষণাৎ তার প্রতি ঈমান আনলো । এসময় রাজা থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাই চটের কাপড় পরিধান করলো । মানবশিশু ও পশুশাবকগুলোকে তাদের মায়েদের থেকে পৃথক করে ফেললো । এমতবস্থায় উম্মুক্ত প্রান্তরে বেরিয়ে প্রবল কান্না ও হাহাকারের সঙ্গে তওবা-ইসতিগফার করতে লাগলো । লোকজন নানা প্রান্তে হযরত ইউনুস আ.-কে সন্ধান করতে লাগলো । অন্যদিকে হযরত ইউনুস আ. যখন জানতে পারলেন যে, চল্লিশ দিন অতিক্রান্ত হওয়া সত্বেও আযাব আসেনি তখন মহান আল্লাহর প্রতি অভিমান করে দূরে বেরিয়ে গেলেন । আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আমি এ খেয়ালেই নিনাওয়া আসতে চাইনি এবং তিরসিস চলে গিয়েছিলাম । কেননা, আমি জানতাম, আপনি অনেক দয়ালু ও আযাবের ব্যাপারে মস্থর আপনি দয়াপ্রবণ ও করুণাময়ী । এখন আমাকে মিথ্যাবাদী হতে হয়েছে । আমাকে মৃত্যু দান করুন । কেননা, আমার বেচে থাকার চেয়ে এখন মৃত্যুই শ্ৰেয় । এখানে একটি ঝুপড়ি তৈরি করে বসবাস করতে লাগলেন । মহান আল্লাহ তাকে ছায়া দিতে একটি অরণ্ডের লতা-গুল্মবিশিষ্ট গাছ উৎপন্ন করে দিলেন । গাছটি দেখে হযরত ইউনুস আ. খুবই খুশি হন । কিন্তু সূর্য যখন মধ্যাকাশ পেরিয়ে পশ্চিম আকাশে হেলে পড়ে, তখন তার শেকড় পোকায় কেটে ফেললো । ফলে সেটি শুকিয়ে যায় । হযরত ইউনুস আ. এতে খুবই ব্যথিত হন । তখন মহান আল্লাহ বলেন, ইউনুস, তুমি একটি সামান্য অরণ্ডের গাছ শুকিয়ে যাওয়ার কারণে এতটা দুঃখ-ভারাক্রান্ত হয়ে গেলে । তাহলে আমি কেনো এত বিশাল নগরীর ওপর দয়াপ্রবণ হবো না, যার জনসংখ্যা এক লাখ বিশ হাজার? তাওরাতসমগ্রে এ গ্রন্থটি 'ইউনাহ নবীর পুস্তিকা’ নামে অভিহিত । এতে ছোট ছোট চারটি অধ্যায় রয়েছে । সেখানে উল্লিখিত ঘটনাটি বর্ণনা করা হয়েছে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।