হযরত ইউনুস আলাইহিস সালাম * ১৩২ বাগাবির এই কথাটির সনদ নেই । কারণ, হযরত ইউনুস আ. দুটি পৃথক জাতির উদ্দেশে প্রেরিত হয়েছিলেন হয়েছিলেন বলে কোনো ইঙ্গিত পবিত্র কুরআনে নেই । বাকি থাকলো আয়াতের ধারাক্রমের বিন্যাসের ব্যাপারটি; এটি পবিত্র কুরআনের ভাষাগত সাহিত্য ও বাক্যালঙ্কারের ভিত্তিতে ঘটেছে । কারণ, আলোচিত আয়াতসমূহে সর্বপ্রথম হযরত ইউনুস আ.-এর রিসালত ও নবুয়ত সম্পৰ্কে আলোচনা করা হয়েছে এরপর স্বজাতির প্রতি অসস্তুষ্ট হয়ে দেশ ত্যাগ করে নৌকায় চড়া, প্রবল ঝঞ্রাবাযর কারণে লটারি হওয়া, পরবর্তীকালে সহি সালামতে মাছের পেট থেকে বেরিয়ে আসা এবং আল্লাহর মেহেরবানির আশ্রিত হয়ে সফলতার সঙ্গে প্রত্যাবর্তন করার কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে, তিনি যে জাতির উদ্দেশে প্রেরিত হয়েছিলেন তারা গুটিকয়েক সদস্য বিশিষ্ট ছিলেন না । বরং তারা ছিলেন বিপুল সংখ্যক জনতার বিশাল একটি জনপদ । যারা সর্বশেষ সময়ে ঈমান এনেছিলেন এবং আগম্য আযাব থেকে নিজেদের জীবন রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। কাজেই উল্লিখিত আয়াতসমূহে ঘটনার আগ-পর যেমন ঘটে নি, তেমনি তার আলোচনার ধারাক্রমের বিন্যাসের প্রেক্ষিতে এ কথা আবশ্যক হয় না যে, যিনি তিনি অপর একটি জাতির উদ্দেশেও প্রেরিত হয়েছিলেন, যার কথা /'! ১১১ 3 &৮-এ বলা হয়েছে । যেমনটি বাগাবি দাবি করেছেন । সঙ্গে সঙ্গে তিনি মাছের ঘটনার আগে না পরে নবুয়ত লাভ করেছেন, সেই বিতর্কেরও যবনিকাপাত ঘটে । কাজেই এখন দ্বিমতের সুযোগ নেই । ইবনে কাসির রহ. উল্লিখিত দুই অভিমতের মধ্যে যেভাবে সামঞ্জস্য বিধান করেছেন সেটাই প্রকৃত বাস্তবতা । অর্থাৎ হযরত ইউনুস আ. মাছের ঘটনার পূর্বে নিনাওয়াবাসীদের প্রতি নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন । এরপর যখন তিনি অসন্তুষ্ট হয়ে চলে যান তখন মাছের ঘটনাটি ঘটে । উল্লিখিত ঘটনার কারণে সতর্ক হয়ে যখন তিনি আল্লাহ তাআলার কাছে অনুতাপ সহকারে প্রত্যাবর্তন করেন তখন আল্লাহর কাছে সেটি গৃহীতও হয় । তখন তাকে নির্দেশ দেয়া হয়, আপনি আপনার স্বজাতির কাছে ফিরে যান । কেননা, তারা এখন ঈমান এনেছে ৷ কাজেই ফিরে গিয়ে তাদের পথপ্রদর্শন করুন । ইউনাহ নবীর পুস্তিকা ইউনাহ সহিফায় উল্লিখিত অভিমতসমূহের বাইরে ভিন্ন একটি কথা পাওয়া যায়। তা হলো, মহান আল্লাহ হযরত ইউনুস আ.-কে নিনাওয়াবাসীর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।