কাসাসুল কুরআন-৬ ঙ ১৩১ নবুয়তকে মনে মনে ঠিক ততটা বিশ্বাস করে, যতটা তারা তাদের সন্তানের নিজ ওুঁরসজাত হওয়াকে বিশ্বাস করে] তাহলে কোন যুক্তিকে সেই ইহুদিদেরকে মুমিন বলা যাবে না? হযরত ইউনুস আ.-এর সততা ও মির্যা কাদিয়ানির মিথ্যাচারের মাঝখানে এই উজ্জ্বল পার্থক্য কি যথেষ্ট নয় যে, হযরত ইউনুস আ. যখন স্বজাতির কাছে ফিরে আসেন তখন তিনি যে জাতিকে আল্লাহর দুশমন, তার রাসুলের দুশমন, অবাধ্য ও অনাচারী রেখে গিয়েছিলেন, তাদেরকে একনিষ্ঠ মুমিন, একান্ত বাধ্য ও অনুগত এবং তার আগমনের কারণে উল্লসিত পেয়েছিলেন । পক্ষান্তরে কাদিয়ানি দেখতে পেলো যে, তার চ্যালেঞ্জের পর বিরুদ্ধবাদীরা তাদের কথা ও লেখনীতে এবং তাদের আমলি যিন্দেগিতে আগের চেয়ে আরো বিরোধী হয়ে গেছে । উপরস্তু তাদের মধ্য হতে অনেকেই এখনও জীবিত ও বহাল তবিয়তে আছেন । আর খোদ মির্যা কাদিয়ানি এমন রোগে আক্রান্ত হয়ে দুনিয়াকে বিদায় জানিয়ে চলে গেছে, যে রোগটি অনেক জাতির ওপর আযাব আকারে নেমে এসেছিলো । কবির ভাষায় _ Eee l isl LL রাস্তার এতটুকু পার্থক্যের কারণে কোথা থেকে কোথা চলে গেছে! 8 । সুরা আসসোফ্ফাতে এসেছে, 06a jl Ss ০১৫ 51549553 । আর এর আগে এসেছে, 58534 । ৰখানে আয়াতের ধারাবাহিকতার বিন্যাসের প্রেক্ষিতে একটি প্রশ্ন সৃষ্টি হয় যে, হযরত ইউনুস আ. মাছের ঘটনাটির পূর্বে নবুয়ত লাভ করেছিলেন না-কি তার পর? হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. থেকে ইবনে জারির নকল করেন, মাছের ঘটনার পর হযরত ইউনুস আ. নবুয়ত লাভ করেছিলেন । হযরত মুজাহিদ রহ. বলেন, তিনি ঘটনাটি ঘটার পূর্বেই নবুয়ত লাভ করেছিলেন এবং নিনাওয়াবাসীদের মধ্যে দীন প্রচার করতেই গমন করেছিলেন । হযরত বাগাবি রহ. বলেন, হযরত ইউনুস আ. মাছের ঘটনার পূর্বে নিনাওয়াবাসীদের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন । আর মাছের ঘটনার পর তিনি অন্য একটি জাতির উদ্দেশে প্রেরিত হন । পবিত্র কুরআনে এক লাখের অতিরিক্ত বলে দ্বিতীয় যে উম্মতের সংখ্যা বর্ণনা করেছে সেটি নিনাওয়ার জনসংখ্যার মধ্যে গণ্য নয় । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।