হযরত ইউনুস আলাইহিস সালাম ৪ ১৩০ বাহিনী হত্যা ও দখলদারিত্বের উপক্রম হয়েছিলো । কিন্তু তাদের ঈমান গ্রহণ হয়ে যায় এবং জননিরাপত্তা লাভ করে ।' ভণ্ড নবীর প্রতারণা হযরত ইউনুস আ.-এর ঘটনা থেকে পাঞ্জাবের ভণ্ড নবী মির্যা গোলাম আহমদ কাদিয়ানি একটি অন্যায্য ফায়দা লুটার ফন্দি করেছে । তা হলো, যখন কাদিয়ানি তার কতিপয় বিরুদ্ধবাদীকে এ চ্যালেঞ্জ করেছিলো যে, যদি তারা এভাবে বিরোধিতা করে যায় তাহলে আল্লাহর ফয়সালা হয়ে গেছে যে, অমুক সময়ের ভেতর তাদের ওপর আল্লাহর আযাব নেমে আসবে । কিন্তু পরিণতিতে দেখা গেলো যে, তাদের বিরোধিতার মাত্রা উপর্যপুরি বেড়েই চলেছে । তা সত্বেও তাদের ওপর আযাবের লেশমাত্র নেমে আসে নি । তখন কাদিয়ানি ব্যর্থতার অপমান থেকে রক্ষা পেতে এ কথা চালিয়ে দিয়েছিলো যে, যেহেতু বিরুদ্ধবাদীরা মনে মনে ভয় পেয়ে গেছে; এজন্য তাদের ওপর থেকে আযাব স্থগিত করা হয়েছে । যেভাবে হযরত ইউনুস আ.-এর জাতি থেকে আযাব সরিয়ে নেয়া হয়েছিলো । এটি যে একটি কূটকৌশল তা পবিত্র কুরআনের প্রত্যক্ষ সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয়। কারণ হলো, হযরত ইউনুস আ.-এর জাতি আযাব নেমে আসার পূর্বেই প্রকাশ্যে ঈমান গ্রহণ করেছিলো । তারা হযরত ইউনুস আ.-কে সত্য নবী স্বীকার করে তার অনুসন্ধানে মেনে পড়েছিলো । তিনি ফিরে আসতেই তার আনুগত্যকেই নিজেদের দীন স্বীকার করেছিলো । এর বিপরীতে কাদিয়ানীর বিরোধিতাকারীরা শুধু তার বিরোধিতাকেই অব্যাহত রাখে নি; উপরস্তু কাদিয়ানি মিশনের বিরুদ্ধে তাদের চেষ্টা ও প্রয়াসের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছিলো । কাজেই নিজের মিথ্যে দাবির সপক্ষে হযরত ইউনুস আ.-এর ঘটনা দিয়ে কাদিয়ানির দলিল দেওয়া এবং তার আড়ালে নিজের মিথ্যাচার ও কারচুপি লুকানো একটি নিষ্ফল প্রয়াস ও অবান্তর যুক্তি বৈ কিছু নয় ৷ যদি তর্কের খাতিরে মেনে নিই যে, কাদিয়ানির বিরোধীরা মনে মনে ভয় পেয়ে গিয়েছিলো, তাহলে প্রশ্ন হলো, একজন ব্যক্তি যদি মনে মনে কাউকে সত্য নবী বলে বিশ্বাস করে, কিন্তু নিজের কথা ও কাজের মাধ্যমে তাকে অস্বীকার করে তাহলে কি তাকে তার প্রতি ঈমানদার বলা যায়? যদি ঘোষণা করেছে, ১৯৮৩১১ 40,১ [তারা আল্লাহর এই মহান নবীর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।