বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৪ ১২৭ সভ্যতা পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। এমনকি নিনাওয়ার মতো একটি বিশাল এলাকা -যা ছিলো আশুরি সভ্যতার প্রাণকেন্দ্র- সেটি পৃথিবীর বুক থেকে এমনভাবে নির্মূল হয়ে গেছে যে, খ্রিস্টপূর্ব ২০০ সনে এসে পৃথিবীর ইতিহাস থেকে তার সঠিক অবস্থানস্থল পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলো কাজেই পবিত্র কুরআন উল্লিখিত সংশয়ের যথোচিত উত্তর পূর্বেই জানিয়ে দিয়েছে। যাতে সংশয়কারীদের দৃষ্টি যেনো তৎক্ষণাৎ ইতিহাসের অপর পাতায় চলে যায় । আর তা হলো, এ কথা ঠিক যে, হযরত ইউনুস আ.-এর জাতিটি তার যুগে ঈমানদার, সচ্চরিত্র ও ন্যায়নিষ্ঠ পরিণত হয়েছিলো । কিন্তু তাদের জীবনের সেই বর্ণ পরবর্তীকালে ফিকে পড়েছিলো । পরবর্তী সময়ে তাদের সামষ্টিক জীবনে শিরক, কুফরি, অত্যাচার ও অবাধ্যতার ওই সকল উপাদান পুনরায় দানা বেধেছিলো; যেগুলোর প্রতিকার করতেই হযরত ইউনুস আ. প্রেরিত হয়েছিলেন। ওই কালের ইসরাইলি নবী ‘নাহম' আ. যদিও তাদেরকে বুঝানোর প্রাণাস্ত চেষ্টা চালিয়েছিলেন, তাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছিলেন, কিন্তু এবার তারা বিগত জাতিসমূহের মতো অবাধ্যতা ও দ্রোহকেই আপন করে নিয়েছিলো । যার অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে হযরত নাহুম আ. আল্লাহর ওহির আলোকে চুড়ান্ত ধ্বংসযজ্ঞ নেমে আসার ভবিষ্যদ্বাণী করেন । এই ভবিষ্যদ্বাণী প্রদানের মাত্র ৭০ বছরের মাথায় আশুরি জাতির সভ্যতা ও তাদের প্রাণকেন্দ্র বাবেলিদের হাতে এমনভাবে নিশ্চিহ্ন হয়ে যায় যে, আজ কোথাও তার নাম-নিশানা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কাজেই পবিত্র কুরআন একদিকে হযরত ইউনুস আ.-এর জাতির ঈমান নিয়ে আসার ওপর প্রশংসা করেছে, অন্যদিকে এদিকেও ইঙ্গিত করেছে যে, ওই জাতির যেসকল সদস্য নেক পথ গ্রহণ করেছিলো, আমি তাদেরকে জীবনের সকল উপকরণ উপভোগ করার অবকাশ দিয়েছিলাম । অর্থাৎ আমার আযাব থেকে পরিত্রাণ দিয়েছি । কিন্তু তাদের জীবনের সেই চিত্র চিরকাল অক্ষুগ্ থাকে নি । এমন এক দুঃসময় ঘনিয়ে আসে, যখন তারা পূর্ববৎ শিরক ও জুলুমের পঙ্কিলতার শিকার হয়ে পড়ে । পৃথিবীর অপরাপর জাতিসমূহের মতো তাদেরকে বোঝানো সত্বেও তারা বুঝে নি । ফলে মহান আল্লাহ তাদের সঙ্গে সেই আচরণ করেন, যা তার চিরস্তন নীতি তথা সুন্নাতুল্লাহ । *. তাফসিরে তরজমানুল কুরআন, খণ্ড : ২ গ্রিক এতিহাসিকের উদ্ধৃতিতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।